November 25, 2026, 8:58 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা গাজীপুরের আব্দুর রশিদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন দুর্ঘটনায় পা হারানো আব্দুর রশিদ (২৪)। এই আয়ে চলে তার সংসার। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে মসজিদের সামনে অটোরিকশাটি রেখে নামাজ পড়তে যান। নামাজ শেষে এসে দেখেন অটোরিকশাটি নেই। জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন হারিয়ে আব্দুর রশীদ অসহায় হয়ে পড়েছেন। বিভিন্ন জায়গায় খোঁজে বেড়াচ্ছেন তার অটোরিকশাটি।

বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা পুকুরপাড় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আব্দুর রশিদ সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট গ্রামের শফিক মিয়ার ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার তাজুর বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

আব্দুর রশিদ বলেন, ‘ছোটবেলায় নৌকায় করে নানার বাড়িতে বেড়াতে যাচ্ছিলাম। ওই সময় বাঁ পা নৌকার ইঞ্জিনে লেগে গুরুতর আহত হই। পরে পা কেটে ফেলতে হয়। পরে বাড়ির পাশে একটি চায়ের দোকান দেই, পাথর ভাঙার শ্রমিকরা আমার ক্রেতা ছিল। পাথর ভাঙা বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়তে হয়। পরে পরিবার নিয়ে শ্রীপুরে এসে একটি বাসা ভাড়া নিয়ে ৯০ হাজার টাকায় একটি অটোরিকশা কিনি। অটোরিকশা কেনার মাস তিনেকের মধ্যে ব্যাটারি নষ্ট হয়ে গেলে কর্মহীন হয়ে পড়ি। স্থানীয়দের পরামর্শে সাপ্তাহিক ১৫০০ টাকা কিস্তিতে আশা এনজিও থেকে ৬০ হাজার টাকা ঋণ নিয়ে অটোরিকশার ব্যাটারি কিনে তা সচল করি। অটোরিকশা চালিয়েই চলছিল আমার সংসার।’

তিনি আরও বলেন, ‘ঘটনার দিন বিকেলে আসরের নামাজ আদায়ের জন্য শ্রীপুরের মাওনা চৌরাস্তা পুকুরপাড় জামে মসজিদের সামনে অটোরিকশা রেখে মসজিদে যাই। নামাজ শেষে বাইরের এসে দেখি অটোরিকশাটি নেই।’

স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী বিল্লাল হোসেন বলেন, ‘পা হারানো লোকটা তার জীবিকার সম্বল হারিয়েছে। আমাদের সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে পরিবার নিয়ে আগের মতো জীবিকা নির্বাহ করতে পারবেন আব্দুর রশিদ।’

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page