February 13, 2026, 10:46 am
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনে বিএনপি প্রার্থীকে পরাজিত করে জামায়াত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বিজয়ী শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ; গণনা শেষে আসছে ফলাফল কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে : জামায়াত ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো : তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে : ডা. শফিকুর রহমান ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : বিএনপি মহাসচিব খুলনা-১ আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল   ময়মনসিংহ-১১ আসন : ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ ; ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা
এইমাত্রপাওয়াঃ

জেনিন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার ; ফিলিস্তিনি জনগণকে অভিনন্দন জানাল প্রতিরোধ সংগঠনগুলো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইল জেনিন শরণার্থী শিবির থেকে সেনা প্রত্যাহার করে নিতে বাধ্য হওয়ায় ফিলিস্তিনি জনগণকে অভিনন্দন জানিয়েছে প্রতিরোধ আন্দোলনগুলো। এসব সংগঠন ইসরাইলি সেনা প্রত্যাহারকে নিজেদের জন্য বিজয় বলে অভিহিত করেছে।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, “জেনিন শিবিরের যোদ্ধারা আরেকবার ইহুদিবাদী শত্রুদের পরাজিত করেছে এবং আমরা এ বিজয়ে ফিলিস্তিনি জনগণকে অভিনন্দন জানাচ্ছি।” তিনি আরো বলেন, “আমরা শুরু থেকে বলে আসছিলাম যে, ইসরাইলি সেনারা জেনিন শরণার্থী শিবিরে তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না। তারা পাশবিক তাণ্ডব চালাবে ঠিকই কিন্তু কোনো অর্জন ছাড়াই জেনিন থেকে তাদেরকে চলে যেতে হবে।”

অপর ফিলিস্তিনি সংগঠন ইসলামি জিহাদ সরাসরি জেনিন শরণার্থী শিবিরে নিজেদের বিজয় ঘোষণা করেছে।  আর ফাতাহ আন্দোলনের মুখপাত্র মুনজির আল-হায়েক বলেছেন, জেনিন শহরের যোদ্ধারা পৃথিবীর পাশবিকতম সেনাবাহিনীর বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলেছেন সেজন্য তাদেরকে স্যালুট জানাই। তিনি আরো বলেন, ইসরাইলি সেনারা জেনিনে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার ফলে ফিলিস্তিনি জনগণ ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়াই করার দৃঢ় প্রেরণা পাবে বলে তিনি বিশ্বাস করেন।

এর আগে মঙ্গলবার রাতে একজন ইসরাইলি সেনা অফিসার নিহত হওয়ার পর জেনিন শহর ও শরণার্থী শিবির থেকে সেনা প্রত্যাহার করতে শুরু করে তেল আবিব। বুধবার সকালের মধ্যে প্রায় সব সেনা প্রত্যাহার করা হলেও এখনও ওই পাশবিক অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেনি ইসরাইল সরকার।

 

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page