October 14, 2026, 4:49 am
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

জেলেনস্কিকে ‘হত্যা’ করা ছাড়া উপায় নেই :  মেদভেদেভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, জেলেনস্কি এবং তার চক্রকে ‘শারীরিকভাবে নির্মূল’ বা হত্যা করা ছাড়া কোনো উপায় নেই।

বুধবার (৩ মে) রাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি দপ্তর ক্রেমলিনে ড্রোন হামলার পর এমন মন্তব্য করেন কট্টরপন্থি মেদভেদেভ।

নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে অত্যন্ত রাগান্বিত সুরে মেদভেদেভ লিখেছেন, ‘আজকের সন্ত্রাসী হামলার পর, জেলেনস্কি ও তার চক্রকে শারীরিকভাবে নির্মূল করা ছাড়া আর কোনো উপায় নেই।’

তিনি আরও লিখেছেন, ‘শর্তহীন আত্মসমর্পণ পত্রে স্বাক্ষর করার জন্য আমাদের জেলেনস্কিকে প্রয়োজন নেই। জানামতে, হিটলারও তার আত্মসমর্পণ পত্রে স্বাক্ষর করেননি। অ্যাডমিরাল দোনিৎজের মতো কেউ একজন প্রেসিডেন্ট পদে বসার জন্য থাকবেন।’

জার্মান সাবেক প্রেসিডেন্ট ও নাৎসি প্রধান অ্যাডলফ হিটলার ১৯৪৫ সালের এপ্রিলে আত্মহত্যা করেন। এরপর আনুষ্ঠানিকভাবে তার স্থলাভিষিক্ত হন অ্যাডমিরাল কার্ল দোনিৎজ। তার উদাহরণেই টেনেছেন মেদভেদেভ।

রাশিয়া ক্রেমলিনে ড্রোন হামলার জন্য ইউক্রেনকে দোষরোপ করেছে। তবে দেশটি এ অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে।

এছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক যুদ্ধবিষয়ক পর্যবেক্ষক সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট দপ্তরে ইউক্রেন ড্রোন হামলা চালাতে পারবে এ নিয়ে তাদের যথেষ্ট সন্দেহ আছে। কারণ কয়েকদিন আগে মস্কো ক্রেমলিনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করেছে। আর প্রতিরক্ষা ব্যবস্থার কয়েক ধাপ পার হয়ে ক্রেমলিনের এত কাছে ড্রোন পৌঁছানো সম্ভব নয়।

আইএসডব্লিউ আরও জানিয়েছে, ড্রোন ভূপাতিত করার খুব সুন্দর ছবি প্রকাশ করেছে রাশিয়া। এমন সময় সুন্দর ছবি তোলাটা অনেকটা অসম্ভব। সূত্র: আল জাজিরা, আরব নিউজ

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page