September 19, 2026, 4:55 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিলে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

জেলেনস্কি তার দেশের জনগণকে দুর্ভোগের মধ্যে ফেলেছেন : জাপানের সাবেক প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং ঝানু রাজনীতিবিদ ইয়োশিরো মোরি বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশের জনগণকে দুর্ভোগের মধ্যে ফেলেছেন। একইসঙ্গে ইয়োশিরো মোরি বলেন, জাপানের গণমাধ্যম রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ব্যাপারে খবর প্রকাশে পক্ষপাতিত্ব করছে।

তিনি বলেন, “আমি একদমই বুঝতে পারছি না কেন শুধুমাত্র রাশিয়ার প্রেসিডেন্টকে সমালোচনা করা হচ্ছে যেখানে প্রেসিডেন্ট জেলেনস্কি একেবারেই ধরাছোঁয়ার বাইরে থাকছেন। এটি একটি বড় সমস্যা। বাস্তবতা হচ্ছে- ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তার দেশের জনগণকে ভোগান্তির মধ্যে ফেলেছেন।”

গত শুক্রবার জাপানের সাবেক প্রধানমন্ত্রী রাজধানীর টোকিওর এক রাজনৈতিক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে একথা বলেন। জাপানের কিওদো নিউজ এজেন্সি এ খবর তুলে ধরেছে।

তিনি বলেন, “জাপানের গণমাধ্যম একদিকে পক্ষপাতিত্ব করছে। এগুলো পশ্চিমা সংবাদ মাধ্যমের প্রভাব। আমি একথা না বলে পারছি না যে, তারা শুধু আমেরিকা এবং ইউরোপের রিপোর্টের ওপর ভিত্তি করছে।

”ইয়োশিরো মোরি জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার অবস্থানের সমালোচনা করে বলেন, তার এই অবস্থান একপাক্ষিক এবং আমেরিকার ব্যাপারে আগ্রহটাই বেশি।

ইয়োশিরো মোরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাশিয়া যদি খুব বাজে অবস্থায় পড়ে তাহলে পরমাণু অস্ত্রের ব্যবহার করতে পারে। গত মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন তার হাতে পরমাণু অস্ত্র ব্যবহারের ডকট্রিন রয়েছে যাতে বলা হয়েছে- “রাষ্ট্রের অস্তিত্ব যদি ঝুঁকি মুখে পড়ে তাহলে পরমাণু ব্যবহার করা যাবে।

”রাশিয়া-ইউক্রেন চলমান সংঘাতের প্রেক্ষাপটে পশ্চিমা দেশগুলোর সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে জাপান মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page