October 12, 2026, 11:14 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

জেলে যেয়ে সাজাপ্রাপ্ত আসামীর ‘মাগশট’ বিক্রি করে ডোনাল্ড ট্রাম্পের আয় ৭০ লাখ ডলার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ২০২০ সালের নির্বাচনে কারচুপির দায়ে আটলান্টার ফুলটন কারাগারে যেতে হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এসময় তার মাগশট (মুখচ্ছবি) তোলা হয়। গ্রেপ্তারের পর তোলা ট্রাম্পের ভ্রু কুঁচকানো বিরক্তিকর চেহারার ছবিটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এবার সেই ছবি দিয়ে তৈরি বিভিন্ন পণ্য বেঁচেই নির্বাচনী প্রচারণার জন্য ৭০ লাখ ডলার আয় করেছেন তিনি।

বৃহস্পতিবার ট্রাম্পকে গ্রেপ্তারের সময় মাগশটটি নেওয়া হয়। প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট তিনি যার সঙ্গে এমনটি ঘটেছে। মাগশট বিক্রি থেকে ৭০ লাখ মার্কিন ডলার আয়ের বিষয়টি তার মুখপাত্র স্টিভেন চেউং এক্সে (সাবেক টুইটার) নিশ্চিত করেছেন।

চেউং জানিয়েছেন, শুধু শুক্রবারই ট্রাম্পের আয় হয়েছে ৪১ লাখ ডলারের বেশি। কোনো প্রচারণায় একদিনে এটি তার সর্বোচ্চ আয়।

ট্রাম্পের এই মাগশট নিয়ে মজা করতে কার্পণ্য করেননি প্রেসিডেন্ট বাইডেন। তিনি তার এই চেহারাকে ‘হ্যান্ডসাম গাই’ বলে ব্যঙ্গ করেছেন।

তবে ট্রাম্প এটি ‘ভয়ংকর অভিজ্ঞতা’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ঐতিহাসিক মাগশটের জন্য পোজ দেওয়া কোনো আরামদায়ক অনুভূতি।

ট্রাম্প ২০১৬ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরবর্তীতে ২০২০ সালের নির্বাচনে তিনি ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হন। বর্তমানে তিনি পরবর্তী নির্বাচনের জন্য রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশী।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page