November 26, 2026, 8:36 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

জেল থেকে বেরিয়ে দুঃখপ্রকাশ করলেন রাজীব গান্ধী হত্যায় দোষী নলিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজীব গান্ধী হত্যা মামলায় অপরাধী নলিনী শ্রীহরণ ৩১ বছর কারাবাসের পর কারাগার থেকে বেরিয়ে দুঃখপ্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনার দিন বিস্ফোরণে যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের জন্য তিনি দুঃখিত। যা হয়েছে, তার জন্য অনুতপ্ত নলিনী।নলিনী বলেছেন, তাদের জন্য আমি খুবই দুঃখিত।

এটা নিয়ে আমরা অনেক বছর ধরে অনেক ভেবেছি। আমরা সত্যিই অনুতপ্ত। তারা তাদের কাছের মানুষকে হারিয়েছেন। আশা করি এই যন্ত্রণা থেকে একসময় তারা মুক্তি পাবেন।

কারাগার থেকে ছাড়া পাওয়ার পর ভারতে আর থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন নলিনী। তিনি জানিয়েছেন, এবার ব্রিটেনে গিয়ে মেয়ের সঙ্গে দেখা করবেন। সেখানেই থাকবেন। নলিনীর সঙ্গে যাবেন তার স্বামী তথা রাজীব গান্ধী হত্যা মামলায় আরেক অপরাধী মুরুগানও।

প্রয়াত রাজীব গান্ধীর স্ত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে চান না নলিনী। সাংবাদিকদের প্রশ্নের মুখে তার প্রতিক্রিয়া- না, একদম দেখা করতে চাই না।

গত শুক্রবার ভারতের সুপ্রিম কোর্ট রাজীব গান্ধী হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছয় জনকে মুক্তির নির্দেশ দিয়েছে। শীর্ষ আদালতের নির্দেশে নলিনী, মুরুগান ছাড়াও মুক্তি পেয়েছেন রবিচন্দ্রন, শান্থন, রবার্ট পায়াস এবং জয়কুমার।

এর আগে চলতি বছরের মে মাসে দেশটির সুপ্রিম কোর্ট রাজীব হত্যা মামলার আরেক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পেরারিভালনকে মুক্তি দিয়েছিলেন।

শীর্ষ আদালতের নির্দেশে পেরারিভালনের মুক্তির পর নলিনী এবং রবিচন্দ্রন ওই একই যুক্তি দেখিয়ে মাদ্রাজ হাই কোর্টে মুক্তির আবেদন জানান। গত জুন মাসে মাদ্রাজ হাই কোর্ট এ বিষয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানাতে ‘পরামর্শ’ দেন নলিনীদের। এবার একই যুক্তিতে তিন দশক জেলবন্দি নলিনীদের মুক্তি দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারক। নলিনী এবং অন্য অভিযুক্তরা গতকাল শনিবার জেল থেকে মুক্তি পান।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page