September 29, 2026, 1:45 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

জ্বলন্ত কুরআনের আগুন নেভাতে গিয়ে আটক হলেন সুইডিশ নারী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুইডেনের একজন সিরিয়াল কুরআন অবমাননাকারী এবার স্টকহোমস্থ ইরান দূতাবাসের সামনে পবিত্র কুরআনের একটি কপিতে আগুন দিয়েছে। এ সময় একজন নারী পবিত্র কুরআন অবমাননার কাজে বাধা দিতে গেলে সুইডিশ পুলিশ তাকে আটক করেছে।

সুইডিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটিতে আশ্রয় গ্রহণকারী ইরাকি শরণার্থী সালওয়ান মোমিকা গতকাল (শুক্রবার) পুলিশি প্রহরায় পবিত্র কুরআনে আগুন ধরিয়ে দেয়। এ সময় সে ইসলাম, মুসলমান ও কুরআনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

এ দৃশ্য দেখতে সেখানে সাংবাদিকসহ বহু মানুষ সমবেত হয়।  এ সময় একজন নারী কুরআন অবমাননার কাজে হস্তক্ষেপ করেন এবং আগুন নিভিয়ে কুরআনের জ্বলন্ত কপিটিকে উদ্ধার করার চেষ্টা চালান।

পুলিশ এতক্ষণ কুরআনে আগুন ধরানোর কাজে বাধা না দিলেও এবার আগুন নেভানোর কাজে বাধা দেয় এবং ওই নারীকে আটক করে নিয়ে যায়। সুইডেনের গণমাধ্যমে আটক নারীর পরিচয় প্রকাশ করা হয়নি।  সুইডিশ পুলিশের মুখপাত্র টো হাগ বলেছেন, ওই নারীকে জনশৃঙ্খলা বিঘ্নিত করার এবং একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সহিংস আচরণ করার অভিযোগে আটক করা হয়েছে।

মোমিকা এবং আরেক ইরাকি শরণার্থী সালওয়ান নাজেম গত দুই মাসে স্টকহোম কেন্দ্রীয় মসজিদ ও ইরাক দূতাবাসের সামনে কয়েকবার পবিত্র কুরআনের অবমাননা করেছে।

সুইডেনের ইরান দূতাবাস শুক্রবারই এক বিবৃতি প্রকাশ করে পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়ে এ ধরনের জঘন্য কর্মকাণ্ড বন্ধ করতে ব্যবস্থা নেয়ার জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page