March 5, 2026, 1:04 pm
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

জয়ের ব্যাপারে হতাশা থেকেই পোড়ামাটি নীতি অবলম্বন করছে ইসরাইল : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জর্দান নদীর পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির ও তুলকারেম শহর থেকে ইহুদিবাদী ইসরাইলি সেনা প্রত্যাহারের প্রতি ইঙ্গিত করে বলেছেন: দখলদার ইসরাইল ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধে জয়ের আশা সুদূর পরাহত দেখতে পাচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি নিজের এক্স পেজে লিখেছেন: বার্তা সংস্থাগুলো খবর দিয়েছে, ইহুদিবাদী সেনারা পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ১০ দিনের এবং তুলকারেম শহরে চার দিনের আগ্রাসন শেষে এই দুই শহর থেকে পশ্চাদপসরণ করেছে। পার্সটুডে ফার্সি জানিয়েছে, কানয়ানি আরো বলেছেন: গাজা উপত্যকার প্রায় সকল অবকাঠামো বেপরোয়াভাবে ধ্বংস করে দেয়া এবং এখন পশ্চিম তীরের জেনিন ও তুলকারেম শহরেও একই ঘটনার পুনরাবৃত্তি প্রমাণ করে যে, দখলদার ইসরাইল ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধে জয়ের ব্যাপারে হতাশ হয়ে এখন ‘পোড়ামাটি নীতি’ অবলম্বন করছে।

কানয়ানি আরো বলেন: পশ্চিম তীরে গাজা উপত্যকার চলমান ইসরাইলি যুদ্ধাপরাধের পুনরাবৃত্তি রোধ করতে ব্যবস্থা নেয়ার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর নৈতিক, মানবিক ও আইনগত দায়বদ্ধতা রয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page