October 13, 2026, 5:25 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬ জনের কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদী থেকে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে ৬ জনকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার দপদপিয়া ইউনিয়নের পুরাতন লঞ্চঘাট এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় তাদের আটক করা হয়।

নলছিটি থানার ওসি মু.আতাউর রহমান জানান, রাতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অবহিত করি এবং ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়।পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় আটক ছয়জনের ভেতর একজনকে তিনমাস ও বাকিদের একমাস করে বালুমহাল আইনে কারাদণ্ড দেন।

তারা হলেন পটুয়াখালী জেলার কেশবপুরের হানিফ হাওলাদারের ছেলে নাসির হাওলাদার (৪৭), হাকিম হাওলাদারের ছেলে আ. রহিম হাওলাদর (৫০), নেছারাবাদের কদমবয়া গ্রামের আ. ছালামের ছেলে ইমাম হোসেন (২২), কাধ্যনের ছেলে সুজন (১৯), বাকেরগঞ্জের বিহারীপুর গ্রামের শাহালম হাওলাদারের ছেলে নাজমুল হাওলাদার (২৪) ও বদরগঞ্জের সাতবুনিয়া গ্রামের বজলু হাওলাদারের রাসেল হাওলাদার (২১)।

উপজেলা নির্বার্হী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, সুগন্ধা নদী থেকে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছিল। এ খবরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page