September 16, 2026, 2:01 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ করলো যুক্তরাষ্ট্র মক্কায় ড্রোন হামলার চেষ্টা কালো অধ্যায় হয়ে থাকবে: সৌদি আরব প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝালকাঠিতে ঘটকের ধর্ষণে অন্তঃসত্ত্বা নববধূ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝালকাঠির রাজাপুরে এক নববধূকে ধর্ষণের অভিযোগ ওঠেছে এক ঘটকের বিরুদ্ধে। সেই নববধূ এখন অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। এ ঘটনায় করা মামলায় অভিযুক্ত ঘটককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮।

শুক্রবার (১৪ জুলাই) নারায়ণগঞ্জ থেকে অভিযুক্ত ঘটক হালিম সিকদারকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর শনিবার (১৫ জুলাই) সকালে রাজাপুর থানায় নিয়ে আসা হয় তাঁকে। এ ঘটনায় গত ২৮ জুন রাজাপুর থানায় ঘটক হালিম সিকদারকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগীর নানা। মামলার পর থেকেই হালিম সিকদার পলাতক ছিলেন। শুক্রবার র‍্যাব- ৮ এর একটি দল নারায়ণগঞ্জের একটি সিমেন্ট ফ্যাক্টরি থেকে তাঁকে গ্রেপ্তার করে শনিবার রাজাপুর থানায় হস্তান্তর করেন।

উল্লেখ্য, অভিযুক্ত হালিম সিকদারের প্রস্তাবে গত ২৪ এপ্রিল এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় ভুক্তভোগী নারীর। এর কিছুদিন আগে ওই নারীর নানার বাসার পেছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করে ঘটক হালিম সিকদার তাকে ধর্ষণ করে। বিয়ের পরও বিভিন্ন সময় ধর্ষণ করেন। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, হালিম সিকদারকে আদালতে পাঠানো হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page