April 1, 2026, 4:10 pm
শিরোনামঃ
কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ পাবনায় হাত-পা বেঁধে দিনমজুরকে কুপিয়ে হত্যা ধস নেমেছে ট্রাম্পের জনপ্রিয়তায়
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহহের মহেশপুর পৌরসভায় মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শকরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহর মহেশপুর পৌরসভায় “ নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প” এর আওতায় পৌরসভা মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক পরামর্শকরণ সভা-১ অনুষ্ঠিত হয়েছে।

১৩ই নভেম্বর বৃহস্পতিবার মহেশপুর পৌরসভার হল রুমে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত মাস্টার প্ল্যান প্রণয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার।

পরামর্শক সভায় বলা হয় মহেশপুরকে একটি আধুনিক, সুন্দর, পরিচ্ছন্ন ও পরিকল্পিত শহর গড়ে তুলতে মাস্টার প্ল্যানই হলো ভবিষ্যৎ পথ নকশা।

স্থানীয় জনগণের মতামত ছাড়া কোনো পরিকল্পনা কার্যকর হতে পারে না। অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর স্থানীয় সরকার বিভাগ, এবং পরামর্শক প্রতিষ্ঠান কর্তৃক মাস্টার প্ল্যান প্রণয়নের প্রক্রিয়া ও লক্ষ্যমাত্রা সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করা হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page