October 29, 2026, 8:13 pm
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহেগর মহেশপুরে কোম্পানীর ডিলার রিপনের অফিসে ঢুকে মারপিট করে মালামাল ও টাকা লুট ; থানায় অভিযোগ দায়ের

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহেগর মহেশপুরে কোহিনুর ক্যামিক্যাল, আকিজ ফুড ও অলেম্পিক বিস্কুটের ডিলার আনিসুর রহমান রিপনের অফিসে ঢুকে পিটিয়ে অফিসের মালামাল ও টাকা লুটের ঘটেনা ঘটেছে। এঘটনাটি ঘটেছে সোমবার রাত ৮টার দিকে মহেশপুর শহরের পশুহাসপাতাল পাড়ার মোড়ে।

থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানাগেছে, পুর্ব শত্রুতার জের ধরে মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের যুগিহুদা গ্রামের হিরো, সেতু, কামরুল হাসান রতন, শহিদুল ইসলাম, কুরবান আলীসহ ১৫/১৬ জনের একটি দল সোমবার রাত ৮টার দিকে মহেশপুর শহরের পশুহাসপাতাল পাড়ার মোড়ে কোহিনুর ক্যামিক্যাল, আকিজ ফুড এন্ড বেভারেজ ও অলেম্পিক বিস্কুটের ডিলার আনিসুর রহমান রিপনের অফিসে ঢুকে তাকে পিটিয়ে আহত করে অফিসের মালামাল ও অফিসের ডয়ারে থাকা টাকা লুট করে নিয়ে যায়।

আহত আনিসুর রহমান রিপন জানান, অমি অফিসে বসে থাকা অবস্থায় রাত ৮টার দিকে পুর্ব পরিকল্পিত ভাবে আমার অফিসে ঢুকে আমাকে পিটিয়ে আহত করে অফিসের মালামাল ও অফিসের ডয়ারে থাকা টাকা লুট করে নিয়ে গেছে।

এঘটনায় আনিসুর রহমান রিপন বাদি হয়ে মহেশপুর থানায় হিরো, সেতু, কামরুল হাসান রতন, শহিদুল ইসলাম, কুরবান আলীসহ ১৫/১৬ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page