October 9, 2026, 9:22 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপ-লেগুনার সংঘর্ষে ২ জন নিহত

স্টাফ রিপোর্টার  : ঝিনাইদহ জেলার কালীগঞ্জে পিকআপ ও লেগুনার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

সোমবার রাতে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদকর্মী কাজী জাহাঙ্গীর আলম জানান, রাত ৮ টার দিকে কালীগঞ্জের বারোবাজার থেকে একটি লেগুনা যাত্রী নিয়ে কালীগঞ্জ যাচ্ছিলো।

পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একনারীসহ দুইজন নিহত হয়। আহত হয় আরও চারজন। তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বারোবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল আলম জানান, আহত চারজনের অবস্থাও আশংকাজনক। নিহত একজনের নাম কালাম। অন্যজনের নাম তৎক্ষণাত জানা যায়নি।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page