October 10, 2026, 10:02 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের কালীগঞ্জে ৪০ লাখ টাকার ক্রোকারিজ মুহূর্তে পুড়ে ছাঁই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝিনাইদহের কালীগঞ্জে শহরের পুরাতন ব্রিজ সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে রাজধানী ক্রোকারিজ ও মিজানুর অ্যালমুনিয়ামসহ আগুনে পুড়ে গেছে গোডাউনে থাকা মূল্যবান জিনিসপত্র।

সোমবার (৯ অক্টোবর) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হাঁটতে যাওয়ার সময় আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। দুই দোকানসহ গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে আসে। এরপর স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অ্যালমুনিয়ামের মালিক মিজানুর রহমান জানান, দোকানে আগুন লাগার সংবাদ শুনে ছুটে এসে দেখতে পাই আমার দোকান ও গোডাউনসহ পাশে রাজধানী ক্রোকারিজ ও রফিকুল ভাইয়ের দোকান-গোডাউনে আগুন ধরেছে। আগুনে দুজনের আনুমানিক ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে। প্রায় দুই ঘণ্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page