September 17, 2026, 10:24 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের কোটচাঁদপুরে বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্য

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে ।

আজ সোমবার (১৬ অক্টোবর) সকালে  কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের বাবলু মিয়ার বাড়িতে এ দূর্ঘটনা ঘটে। তারা দুই জনই বিদ্যুতের মিস্ত্রি বলে জানা গেছে ।

মৃতদের পরিচয়- ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর গ্রামের আমজাদ হোসেনের ছেলে আজিম হোসেন (২৭) ও মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আলামপুর গ্রামের মৃত গাজী রহমানের ছেলে মহাসিন আলী (৩০)।

বাড়ীর মালিক বাবলু মিয়া জানান, বেশ কয়েকদিন হলো বাড়ীর দোতলায় বিদ্যুতের কাজ চলছে । অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে আহত হন তাঁরা। তাদের চিৎকারে উপরে উঠে এলাকাবাসীর সহায়তায় তাঁদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আজিমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মহাসিনকে যশোর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে সে মারা যান।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাব্বির আহম্মেদ বলেন, বিদ্যুতায়িত হয়ে গুরুতর অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে দুজনকে নিয়ে আসা হয়। এদের মধ্যে একজন কিছুক্ষণ পর মারা যায়। অন্যজনের অবস্থা খারাপ হওয়ায় তাকে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়।

কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, মরদেহ দুটি সুরতহাল করে থানায় নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page