October 5, 2026, 10:10 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের দুই শিক্ষার্থী স্বল্প সময়ে হিফজ সম্পন্ন করায় ওমরাহ হজে পাঠাবেন মাদ্রাসা কর্তৃপক্ষ 

ঝিনাইদহ প্রতিনিধ : মাত্র ১০ ও ১৬ মাসে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে দৃষ্টান্ত স্থাপন করেছে ঝিনাইদহ আল-কলম হিফয মাদ্রাসার দুই শিক্ষার্থী। তাদের এই অসাধারণ অর্জনের স্বীকৃতি হিসেবে মাদ্রাসা কর্তৃপক্ষ পুরস্কার হিসেবে ওমরাহ হজে পাঠানোর ঘোষণা দিয়েছেন। হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীরা হলেন মিয়া মোহাম্মদ মোস্তফা (১১) ও তানভীর মাহমুদ ইফাদ (১১)। মিয়া মোহাম্মদ মোস্তফা ঝিনাইদহের আল-কলম হিফজ মাদ্রাসার শিক্ষার্থী।

মঙ্গলবার (৪ নভেম্বর) মাদরাসা আয়োজিত এক অনুষ্ঠানে দুই কৃতী শিক্ষার্থীসহ মোট ৫ জন হিফজ শিক্ষার্থীকে সম্মাননা ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফাউন্ডেশনে উপ-পরিচালক রেজাউল করিম, আল-কলম ফাউন্ডেমনের চেয়ারম্যান শায়খ মুহাম্মদ সাইদুর রহমানসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে আল কলম ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ মুহাম্মদ সাইদুর রহমানসহ প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।



Our Like Page