October 10, 2026, 8:04 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের আজমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহাজান আলীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজান আলীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি গত ২১ জানুয়ারী দিবাগত রাতে মহেশপুরের আলামপুর গ্রামের নিজ বাস ভবনে মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি–রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৭৫) বছর।
আজ ২২ জানুয়ারী সোমবার সকালে আজমপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ও আলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
জানাযার সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের নব নির্বাচিত এমপি সালাউদ্দীন মিয়াজী, সাবেক এমপি নবী নেওয়াজ, উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, জেলা কৃষকলীগের যুগ্ন সম্পাদক শরীফুল ইসলাম, এসবিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু, পান্তাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজাহারুল ইসলাম স্বপন, স্বপুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল ইসলাম, কাজিরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ানবী, বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ, নাটিমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার, মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর কাঝি আতিয়ার রহমান,যুগ্ন আহবায়ক ইয়াকুব আলী মাষ্টার ,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহেদ মেহেবেুব রনজু, যুগ্ন আহবায়ক আশাবুল আরাফ শিমুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুর রহমান, ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলামসহ আওয়ামী লীগের বিভিন্ন আঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলী দীর্ঘদিন ধরে কিডনী রোগে ভুগছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page