November 20, 2026, 11:36 am
শিরোনামঃ
গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের কাঠগড়া মাধ্যমিক বিদ্যালয়ে গোপনে সহকারী প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে কাঠগড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধিদের না জানিয়ে গোপনে সহকারী প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের (ম্যানেজিং কমিটির) সভপতির বিরুদ্ধে। গোপনে সহকারী প্রধান শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ফুসে উঠেছেন বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধি ও সহকারী শিক্ষকরা। এ দিকে জরুরি মিটিং ডেকে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষক প্রতিনিধিদের ম্যানেজ করার জন্য দোড়ঝাপ শুরেু করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবর রহমান ও ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুর রহমান।
বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধিদের সূত্রে জানা গেছে,  কোন রেজুলেশন না করে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাঠগড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবর রহমান ও সভাপতি আমিনুর রহমান গোপনে মোটা অংকের অর্থের বিনিময়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দিয়েছেন। তাদেরে অভিযোগ কবে, কখন, কোথায় কিভাবে এ নিয়োগ দেওয়া হল তা তারা কিছুই জানেন না।
সহকারী প্রধান শিক্ষক নিয়োগের ব্যাপারে কিছুই জাননে না বলে বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধি নাজমিন সুলতানা জানান, আমি একজন শিক্ষক প্রতিনিধি আমার তো রেজুলেশনে সই থাকবে কিন্তু এ ব্যাপারে প্রধান শিক্ষক আমাকে অবগত করেননি। আমি জানার পর আমি প্রধান শিক্ষকের নিকট জানতে চ্ইালে তিনি অস্বীকার করেন। তবে নিয়োগ হয়ে গেছে বলে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আমার কাছে স্বীকার করেছেন।
শিক্ষক প্রতিনিধি রিজাউল হোসেন জানান, এ বিষয়ে কেউ কিছুই জানেনা। আমাদের জানার কথা না। হেড মাস্টার যে কায়দায় চলে আমাদেরও সে কায়দায় চলতে হয়।

প্রতিনিধি হিসেবে রেজুলেশনে স্বাক্ষরের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এ প্রতিবেদককে জানান, কোন কায়দায় হয়তো লিখে টিকে নিয়েছে বা আমারদের স্বাক্ষর হয়তো জাল করেছে। তবে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ সম্পের্কে আমরা কেউ স্বক্ষর করিনি, কোনো মিটিং ও হয়নি । এখন হেড মাস্টার জাল জোয়োচুরি করে করতে পারে এটা তার বিষয়।

এ ব্যাপারে কোনো কিছুই জানেন না বলে শিক্ষক প্রতিনিধি গোলাম ফারুখ বলেন, শুনছি নিয়োগ হযেছে। রেজুলেশনে স্বাক্ষরের বিষয়ে তিনি একবার বলেন করেছি আবার বলেন অন্য প্রতিনিধিরা যদি স্বক্ষর না করে থাকে তাহলে আমিও করিনি।

সহকারী প্রধান শিক্ষক নিয়োগের বিষয়ে কোনো আলোচনা ও সার্কুলার হয়নি বলে তিনি স্বীকার করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবর রহমানের বক্তব্য নেওয়ার জন্য তার মুঠো ফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ না করে ফোনটি বন্ধ করে দেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুর রহমান আমি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এখানে কোন জাল জালিয়াতি কায়দায় নিয়োগ হয়নি। যে শিক্ষরা অভিযোগ করেছেন তারা মিথ্যা অভিযোগ করেছে। তার কোন সত্যতা নেই।
চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া জানান, কাঠগড়া মাধ্যমিক বিদ্যালয়ে একজন শিক্ষক নিয়োগের বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে আমি জানি।

 

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page