March 27, 2026, 2:10 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের জিএইচজিপি পৌর মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ না করেই প্রধান শিক্ষক মতিয়ার লাপাত্তা

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরের জিএইচজিপি পৌর মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ না করেই বিশেষ একটি মহলের ইশারায় বিদ্যালয়ের বহুল আলোচিত প্রধান শিক্ষক মতিয়ার রহমান এলাকা ছেড়ে অন্যত্র গা ঢাকা দিয়েছেন। এদিকে ম্যানেজিং কমিটি নির্বাচনের কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করতে এসে ফিরে গেছেন।
বিদ্যালয়ের একটি সুত্রে জানাগেছে, ১১, ১২ ও ১৩ মে মহেশপুর জিএইচজিপি পৌর মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের দিন নির্ধারিত থাকলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোনয়নপত্র বিতরন বন্ধ রেখে তিনি গা ঢাকা দিয়েছেন।
গোপালপুর গ্রামের নাসির উদ্দীন জানান, আমি ১১ ও ১২ তারিখে বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনের মনোনয়নপত্র নিতে বিদ্যালয়ে গিয়ে ফিরে আসতে হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক না থাকার কারণে আমাকে মনোনয়নপত্র দেওয়া হয়নি।
অন্যদিকে আবু হাসান জানান, আমি পরপর দু’দিন বিদ্যালয়ে নির্বাচনের জন্য মনোনয়নপত্র নিতে গিয়ে প্রধান শিক্ষক না থকায় আমাকে ফিরে আসতে হয়েছে।
বিদ্যালয়ের কম্পিউন্টার শিক্ষক শাহাজান আলী জানান, ভোটার তালিকায় অনেক ভুল-ত্রুটি থাকার কারণেই নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করা হয়নি। তাছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান জরুরী কাজে ঢাকায় গিয়েছেন।
মহেশপুর জিএইচজিপি পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমানের বক্তব্য নেওয়ার জন্য তার মোবাইল ফোনে কয়েক বার ফোন করলেও তিনি ফোন ধরেননি।
জিএইচজিপি পৌর মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার বাহাউল ইসলাম জানান, ৩০-০৪-২০২৪ ইং তারিখে আমাকে উপজেলা নির্বাহী অফিসার জিএইচজিপি পৌর মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনের জন্য দায়িত্ব দিয়েছিলেন। আমি নির্বাচনের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে নির্বাচনের তারিখ ঘোষনা করেছিলাম। কিন্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান কি কারণে মনোনয়নপত্র বিতরণ না করেই বিদ্যালয় ছেড়ে চলে গেলেন তা আমার যানা নেই।
মহেশপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল জানান জিএইচজিপি পৌর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মতিয়ার রহমান আমার কাছ থেকে কোন ছুটি নেননি। তবে তিনি কি কারণে বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ না করেই চলে গেলেন তা আমার জানা নেই।
তিনি আরো জানান আমার কাছে কয়েকজন মনোনয়নপত্র নেওয়ার জন্য ফোন করেছিলেন কিন্তু আমি বিদ্যালয় প্রধান শিক্ষক মতিয়ার রহমানের কাছে কয়েকবার ফোন করেছিলাম তিনি আমার ফোনটি রিসিভ করেন নি।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page