September 8, 2026, 10:24 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের দত্তনগর কৃষি খামারের ২ কোটি ৬৮ লাখ টাকার বীজ আত্মসাতের দায়ে ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ঝিনাইদহপ্রতিনিধি : এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বীজ উৎপাদন খামার ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর কৃষি খামারে উৎপাদিত ২ কোটি ৬৮ লাখ ৩১ হাজার ৭৭৫ টাকার ধান ও গম বীজ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) ৮ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দূর্ণীতি দমন কমিশন (দুদক)।

আজ ২০ সেপ্টেম্বর বুধবার দূর্ণীতি দমন কমিশনের যশোর অফিসের উপ-পরিচালক মো. আল আমিন বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন, যার মামলা নং ৭, ৮ ও ৯। মামলার আসামিরা হলেন, মহেশপুরের দত্তনগর কৃষি খামারের সাবেক ও বর্তমান মুন্সিগঞ্জ বিএডিসির উপ-পরিচালক ইন্দ্রজিত চন্দ্র শীল, যশোরের সাবেক ও বর্তমান গাজীপুর বিএডসির আমিন উল্যা, মহেশপুরের গোকুলনগর কৃষি খামারের সাবেক ও বর্তমান দিনাজপুর বিএডিসির যুগ্ম পরিচালক তপন কুমার সাহা, মহেশপুরের পাথিলা খামারের সাবেক উপ-পরিচালক ও বর্তমান কিশোরগঞ্জ বিএডিসির উপ-পরিচালক মো. আক্তারুজ্জামান তালুকদার, যশোর বিএডিসির সাবেক ও বর্তমান ফরিদপুরের তাম্বুলখানা খামারের সহকারী পরিচালক মো. আলী হোসেন, মহেশপুরের করিঞ্চা খামারের সাবেক ও বর্তমান ফরিদপুরের তাম্বুলখানার গুদাম রক্ষক মো রেজাউল কবির, গোকুলনগরের সাবেক গুদামরক্ষক অবসরপ্রাপ্ত মো. লিয়াকত আলী ও মহেশপুরের পাথিলা খামারের ভারপ্রাপ্ত গুদাম রক্ষক কামরুল আহসান।

মামলার এজাহারে প্রথম মামলায় আসামিদের বিরুদ্ধে ৪৭ লাখ ৬২ হাজার ৯৮৪ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দ্বিতীয় মামলায় ১ কোটি ৫২ লাখ ৭৩ হাজার ৪৪১ টাকা ও তৃতীয় মামলায় ৬৭ লাখ ৯৫ হাজার ৩৫০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

এজাহারে বলা হয়, আসামি ইন্দ্রজিত চন্দ্র শীল ঝিনাইদহে ২০১৮-১৯ উৎপাদন বর্ষে উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। কর্মপরিকল্পনা অনুযায়ী একটি খামারে ৪০ হেক্টর (৯৮.৮ একর) জমিতে ৮০ টন এসএল এইট-এইচ জাতের হাইব্রিড ধানবীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থীর করা হয়। ওই বীজ উৎপাদনের জন্য বীজ, সার, কীটনাশক, শ্রমিক, জিএ-৩ চাষাবাদ ও অন্যান্য খরচ বাবদ মোট ১ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ দেয় সরকার।  আসামীরা যোগসাজশে ঝিনাইদহের দত্তনগর খামারে উৎপাদিত ২২.০৩৫ টন বোরো এসএল এইট-এইচ জাতের বীজ ধান ও ৯৩৬৮ কেজি বারি ৩০ জাতের ধানবীজ আত্মসাৎ করেন।

দ্বিতীয় মামলার এজাহারে বলা হয়, আসামীরা একই খামারে উৎপাদিত ৭৫.০৭৫ টন বোরো এসএল এইট-এইচ জাতের বীজ ধান, ৪.০৬৯ টন ব্রি-২৮ জাতের ধানবীজ ও ২৬২৫ কেজি বারি ৩০ জাতের ধানবীজ আত্মসাৎ করেন।

এই আত্মসাতের ঘটনা ধামাচাপা দিতে আসামীরা গাড়ির লগ বই ও সৃজিত চালান ঘষামাজা করে জালিয়াতির মাধ্যমে ব্যাক ডেট বসিয়ে দেন, যা তদন্তে ধরা পড়ে।

এ বিষয়টি দুদক ছাড়াও বিএডিসির গঠিত তদন্ত কমিটির নজরে আসে এবং তারা উর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে অবহিত করেন। জালিয়াতির মাধ্যমে বীজ আত্মসাতের প্রায় সাড়ে ৩ বছর পর দূর্ণীতি দমন কমিশন তথ্য ও সাক্ষ্য প্রমানের ভিত্তিত্বে এই মামলা করলো।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page