November 2, 2026, 5:51 pm
শিরোনামঃ
যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মী আটক যশোরে মিছিলে নেতৃত্বদানকারী চারজন আটক যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন যশোরে যুবলীগ নেতা রহমত আটক ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের পরিবহন ও ট্রাক্টরের মুখোমুখি সংংঘর্ষে ১ জন নিহত আহত ৫

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরের জিন্নাহনগর-নেপা সড়কে ঢাকাগামী সোনালী পরিবহন ও ট্রাক্টরের মুখোমুখি সংংঘর্ষে আবুল হাসেম (৩৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। এ সময় ঢাকাগামী সোনালী পরিবহন ও ট্রাকটরটি রাস্তার পাসের খাদে পড়ে যায়। এসময় আহত হয়েছে ৫ জন পরিবহন যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা চলছে।

এ ঘটনাটি ঘটেছে আজ ৩০ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭টার দিকে মহেশপুরের জিন্নাহনগর-নেপা সড়কের চটকাতলা নামক স্থানে।

এলাকাবাসী জানান, সন্ধ্যা ৭টার দিকে নেপা বাজার থেকে ঢাকাগামী সোনালী পরিবহনের বাসটি ছেড়ে যায়। পথে মধ্যে জিন্নাহনগর-নেপা সড়কের চটকাতলা নামক স্থানে পৌছালে জিন্নাহনগর থেকে আসা ট্রাক্টরের সাথে সংঘর্ষ হয়। এতে মহেশপুরের শ্যামকুড় ইউনিয়নের কাঠালবাগান পাড়ার সামছুল ইসলামের ছেলে আবুল হাসেম নিহত হয়।

কাজিরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ানবী মিয়া ঢাকাগামী সোনালী পরিবহন ও ট্রাক্টরের মুখোমুখি সংংঘর্ষে আবুল হাসেম নামের একজন নিহত হওয়ার ঘটনাটি নিশ্চত করেছেন।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার শামীম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, থানা থেকে ফোর্স পাঠানো হয়েছে ঘটনা স্থালে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ২রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২১শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page