October 8, 2026, 4:53 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর সীমান্ত থেকে ৯১টি স্বর্ণের বার উদ্ধার 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্তে পৃথক দুটি অভিযানে ৯১টি স্বর্ণের বার উদ্ধার ও আব্দুস শুকুর (৩৫) নামে স্বর্ণচোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আব্দুস শুকুর চুয়াডাঙ্ড়া জীবননগরের নতুনপাড়ার আব্দুর রহমানের ছেলে।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১১ কেজি ৭৩৮.৮১ গ্রাম (১০০৬ ভরি, ০৯ আনা ০৩ রতি ০৩ য়েন্ট)। যার আনুমানিক মূল্য আট কোটি পঞ্চান্ন লাখ আটান্ন হাজার পয়ষট্টি টাকা। মঙ্গলাবার রাত সাড়ে ৮ টার দিকে এক প্রেস ব্রিফিংএ ৫৮ বিজিবি মহেশপুর ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহীন আজাদ এ তথ্য জানান।

প্রেস ব্রিফিংএ বলা হয় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যাদবপুর গ্রামের একটি কলাবাগানে মাটিতে স্বর্ণ পুতে রাখা আছে। খবর পেয় সেখানে অভিযান চালিয়ে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় মাটির নিচে পুতে রাখা ৮৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

অপর একটি অভিযানে ৬টি স্বর্ণের বারসহ আব্দুস শুকুর  নামে এক স্বর্ণ চোরাচালানকারীকে আকন্দবাড়িয়া হতে আটক করা হয়। এসব স্বর্ণ অবৈধভাবে ভারতে পাচার করার চেষ্টায় ছিল চোকারবারীরা। সুযোগ বুঝে বিজিবির চোঁখ ফাকি দিয়ে তারা এগুলো ভারতে পাচার করতো।



Our Like Page