September 11, 2026, 10:52 am
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে অনুষ্ঠিত তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শেষ দিনে পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠিত যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শেষ দিনে ৩০ জন কৃষান-কৃষানিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

১৯ ফেব্রুয়ারী বুধবার বিকালে মহেশপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শেষ দিনে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: ফজলুল করিম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাবরিন মুজাইন নাবিলা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বাহাউল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার ফারুকুজ্জামান প্রমুখ।

এর পুর্বে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলায় উপজেলার আদা, ফুলকপি, বাধাকপি, কচু, গাজর, মুলাসহ বিভিন্ন চাষের সফল ৩০ জন চাষিকে পুরস্কৃত করা হয়।

মহেশপুরে অনুষ্ঠিত যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলায় বিভিন্ন জাতের ফুল, ফলসহ বিভিন্ন ফসলের প্রায় ১৪াট স্টল দেওয়া হয়।
এলাকার সফল কৃষকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page