September 29, 2026, 5:47 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে কসাইখানা নামে খ্যাত ৪ ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায় ও সিলগালা

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে কসাইখানা নামে খ্যাত ৪টি ক্লিনিকে  ভ্রাম্যমান আদালতের অভিযানে  সিলগালা ও প্রত্যেক ক্লিনিকে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

আজ ১২ জুলাই বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও মহেশপুরের সহকারী কমিসনার (ভুমি) শরিফ শাওন মহেশপুর উপজেলার পদ্মপুকুর বাজারে অবস্থিত মহিউদ্দিন প্রাইভেট হাসপাতাল, নেপারমোড়ে অবস্থিত একতা ক্লিনিক, মা ও শিশু প্রাইভেট হাসপাতাল, ভৈরবা বাজারে অবস্থিত শিহাব প্রাইভেট হাসপাতালে অভিযান চালায়। এ সময়  ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট উল্লেখিত ৪টি ক্লিনিক সিলগালা করে দেন। এসময় প্রত্যেক ক্লিনিকের মালিককে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেদায়েত মাহমুদ বিন সেতু ও ঝিনাইদহ র‌্যাব-৬ এর কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ৮ জুলাই শনিবার রাত সাড়ে ৮ টার দিকে মহেশপুরে গ্রামীণ প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনেষ্টিক সেন্টারের ভুল অপারেশনে বজরাপুর গ্রামের আলী কদরের মেয়ে বিথী খাতুন নামে এক প্রসূতি মায়ের করুন মৃত্যু হয়। এর পর থেকে মহেশপুরের বিভিন্ন ক্লিনিকের প্রতি নজর রাখেন প্রসাশনের উর্দ্ধতন কর্মকর্তারা।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page