September 8, 2026, 11:45 am
শিরোনামঃ
অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে কাজ না করেই প্রকল্পের টাকা গিলে খেলো ইউপি সদস্য নাসির

স্টাফ রিপোর্টার : কাজ না করেই বরাদ্ধকৃত প্রকল্পের টাকা ৫০ হাজার টাকা গিলে খাওয়ার অভিযোগ উঠেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য নাসির উদ্দীনের বিরুদ্ধে। রাস্তা সংস্কার প্রকল্পের ৫০ হাজার টাকার ৫ পয়সারও কাজ করেননি ইউপি সদস্য নাসির উদ্দীন। বরং প্রকল্প এলাকা থেকে ২ থেকে ৩ লাখ টাকার মাটি বিক্রি করেছেন।

খোজ নিয়ে জানাযায়, মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চুন্নির আইট “সুইশ গেট থেকে খালের ধার পর্যন্ত ”রাস্তা সংস্কারে ২০২২-২০২৩ অর্থ বছরে টিআর প্রকল্পে ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্ত ইউপি সদস্য সে প্রকল্পের ৫ পয়সারও কাজ না করে সব টাকা উত্তোলন করে নিয়েছেন। অথছ প্রকল্প দেখ ভালের  দায়িত্বে থাকা কর্তা ব্যক্তিদের যেনো সেদিকে কোন নজরই নেই। সেই সুযোগেই কাজে লাগিয়ে কোন কাজ না করেই ৫০ হাজার টাকা উত্তোলন করে নিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন জানান, খাল কাটার মাটি রাস্তায় ফেলার কারণে রাস্তাটি উচু-নিচু হয়ে ছিলো । পরে নাসির মেম্বার ভেকু দিয়ে কেটে কয়েক শ’ গাড়ী মাটি বিক্রি করে দিয়েছে। তারা আরও বলেন মাটি বেচে রাস্তা সমান করে মেম্বার তো এমনিতে লাখ-দুয়েক টাকা কামিয়েছে, রাস্তা ঠিক করার জন্য আবার সরকারী টাকা বরাদ্ধ পেলো কিভাবে?

এব্যাপারে ইউপি সদস্য নাসির উদ্দীনের মুঠো ফোনে একাধিকবার ফোল দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু জানান, রাস্তায় থাকা খালের মাটি আমিও তো নাসির মেম্বারের কাছ থেকে কিনে বিভিন্ন স্থানে দিয়েছি। খাল কাটার মাটি রাস্তায় ফেলার কারণে উচু-নিচু রাস্তা সমান করা জন্য কোন বরাদ্ধ দেওয়া হয়েছে কি না আমার জানা নাই।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুননেছা জানান, যারা প্রজেক্ট দিয়েছে, আর যে কাজ করেছে তাকে গিয়ে বলেন কাজ হয়নি কেনো। কাজ দেখভালের টেন্ডারতো আর পিআইও অফিস নেয়নি ? আর প্রজক্টের কাজ হয়েছে কিনা উপজেলা থেকে ইস্টিমেট নিয়ে গিয়ে দেখে এসে তার পর নিউজ করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page