October 8, 2026, 4:13 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে কিশোরীদের সচেতনতা মুলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার ডিপিজি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত কর্মসংস্থান সহায়তা প্রকল্পের (ইরেসপো) উদ্যোগে কিশোরীদের সচেতনতা মুলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

৯ ডিসেম্বর সোমবার সকালে ধান্যহাড়িয়া,পুড়াদাহ,গয়েশপুর (ডিজিপি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কিশোরীদের সচেতনতা মুলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফয়েজ উদ্দীন মৃধা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীনেশ চন্দ্র পাল, উপজেলা কমপ্লেক্সে মেডিকেল অফিসার আব্দুল্লা আল মামুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম,সহকারী পল্লী উন্নয়ন (ইরেসপো) কর্মকর্তা পমেট চন্দ্র বর্মন, ধান্যহাড়িয়া,পুড়াদাহ,গয়েশপুর (ডিজিপি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পাভীনা খাতুন, ইরেসপোর মাঠ সংগঠক রিমি খাতুন প্রমুখ।
পরে কিশোরীদের মাঝে প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়।



Our Like Page