March 26, 2026, 11:05 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে কোন টেন্ডার ছাড়াই সরকারী স্কুলের গাছ কাটা হচ্ছে

স্টাফ রিপোর্টার : যে গাছটি বিদ্যালয়ের শিশু ছাত্র-ছাত্রীদেরকে ছায়া দিয়ে আসছিলো আজ সেই গাছটি কোন টেন্ডার ছাড়াই কেটে ফেলা হচ্ছে। এক দিকে প্রধানমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে বলে আসছেন বেশী বেশী গাছ লাগানোর জন্য অন্য দিকে সরকারের অসাধু কিছু কর্মকর্তারা নিজের পকেট ভরতে এভাবেই সরকারী গাছগুলো কেটে সাবাড় করে দেওয়া হচ্ছে।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার জোকা সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্তর থেকে শিশু ছাত্র-ছাত্রীদেরকে ছায়া দিয়ে আসছিল সেই ৫০ হাজার টাকা মুল্যের পুরাতন মেহেগুনি গাছটি আজ ২০ জুন মঙ্গলবার সকাল থেকে কাটা শুরু হয়েছে।

জোকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক জানান, গাছটি আমরা কাটার পক্ষে ছিলামনা, কিন্তু উপজেলা শিক্ষা অফিসারের নির্দেশে কাটতে হচ্ছে। তিনি আমাদেরকে চিঠি দিয়ে বলেছেন গাছটি কাটার জন্য। তাই গাছটি কাটা হচ্ছে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইসমাইল হোসেন জানান, গাছটি কোন টেন্ডার ছাড়াই উপজেলা শিক্ষা অফিসারের নির্দেশে আজ কাটতে হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষ কর্মকর্তা আবু হাসান জানান, নতুন স্কুল ভবন হবে তাই গাছটি আপাতত কেটে রাখা হচ্ছে। পরে সরকারীভাবে টেন্ডার দেওয়া হবে।

তিনি আরো জানান, গাছটি না কাটলে নতুন ভবন নির্মান কাজের ব্যঘাত ঘটবে তার গাছটি কেটে রাখা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page