March 5, 2026, 4:29 pm
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে ছাত্র সমাজ ও হেফাজত ইসলামের উদ্যোগে পৃথক ভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী কর্তৃক নৃশংস ও বর্বরোচিত হামলা এবং গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ৭ এপ্রিল সোমবার সকালে ছাত্র সমাজের উদ্যোগে মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলেজ বাসস্ট্যান্ড চত্তরে এক পথ সভা অনুষ্ঠিত হয়।

পরে বিকালে হেফাজত ইসলামের উদ্যোগে মহেশপুর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলেজ বাসস্ট্যান্ড চত্তরে এক পথ সভা অনুষ্ঠিত হয়।

মহেশপুর উপজেলা হেফাজত ইসলামের সভাপতি মাওলানা শেখ আসাদ উল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা হেফাজত ইসলামের উপদেষ্টা মাওলানা সরোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মুফতি সোয়াইব আহাম্মেদ, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ জোয়াদুর রহিমসহ মাওলানা আব্দুর শুকুর প্রমুখ।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page