September 17, 2026, 11:14 am
শিরোনামঃ
গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল রাশিয়ার জ্বালানি-প্রতিরক্ষা খাতে কঠোর নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র : আইআরজিসি  যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে চোরাই ভাবে বিদ্যুতের লাইন নেওয়া সেই সেচ পাম্পের তার খুলে নিয়ে গেলো বিদ্যুৎ অফিস

স্টাফ রিপোর্টার : এক লাইসেন্সে দু’টি সেচ পাম্প চলছে চোরাই ভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে। এ সংবাদ সংগ্রহ করতে গেলে সংবাদিক মোঃ আজাদকে লাঞ্চিত করে ক্যামেরা ও মোবাইল ফোন সিনিয়ে নেওয়া চেষ্টা করে চোরাই ভবে বিদ্যুৎ নেওয়া সাইফুল ইসলাম, মশিয়ার রহমান ও ইদ্রিশ আলী।

আজ ২০ জুলাই বৃহস্পতিবার দুপুরে মহেশপুর পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তার খুলে নিয়ে যান।

গ্রামবাসীরা জানান, বাথানগাছি গ্রামের সাইফুল ইসলাম, মশিয়ার রহমান ও ইদ্রিশ আলী এক লাইসেন্সে দু’টি সেচ পাম্পের মটর মহেশপুর পল্লী বিদ্যুতের লাইনম্যানকে ম্যানেজ করে বেশ কিছুদিন ধরে বিদ্যুৎ পিলারের পরিবর্তে বাঁশ দিয়ে লাইন টেনে চালিয়ে আসছে।

তারা আরো জানান,বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তার আর বাঁশের খুটি গুলো খুলে নিয়ে যান। তবে চোরাই লাইন নেওয়ার ব্যাপারে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা বা জরিমানা করা হয়নি।

মহেশপুর পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার অভিজিৎ কুমার সাহা জানান, আমরা প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি। এবার আমরা আইন গত ব্যবস্থা নেব গ্রাহকের বিরুদ্ধে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page