October 8, 2026, 4:53 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে নারীকে পিটিয়ে হত্যা  

মোঃ বাবর আলী বাবু : ঝিনাইদহের মহেশপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে একজন নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যাক্তি হলেন উপজেলার পুরন্দরপুর গ্রামের রিজিয়া খাতুন (৫০)। এঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।

জানা যায়, উপজেলার পুরন্দরপুর ভাটামতলা পাড়ায় ভাতিজাদের মারপিটে চাচি রিজিয়া খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত রিজিয়া খাতুন একই গ্রামের রমজান আলীর স্ত্রী। গত ২৬ নভেম্বর শনিবার জমিজমা সংক্রান্ত বিরোধে চাচিকে মারপিট করে বারিক মন্ডলের ছেলে জাহাঙ্গীর ও বাবলু। পরে উন্নত চিকিৎসার জন্য রিজিয়া খাতুনকে ঢাকায় নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ২৯ নভেম্বর ভোরে তার মৃত্যু হয়।

মহেশপুর থানার পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর তদন্ত সাপেক্ষে ঘটনার সঠিক কারণ জানা যাবে।

 

 

 

 



Our Like Page