October 10, 2026, 7:48 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে জমি নিয়ে বিরোধে তিন জনকে কুপিয়ে আহত করেছে কতিপয় দুর্বৃত্ত

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের নতুন কোলা গ্রামে জমি নিয়ে শত্রুতার জেরে আবুল কাশেম (৪৫),স্ত্রী রাহাতুন বেগম (৪০) ও ছেলে টিপু সুলতানকে (২২) কুপিয়ে আহত করা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর ২টার দিকে কাজিরবেড় ইউনিয়নের নতুন কোলা গ্রামে।

প্রতিবেশী ও থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানানগেছে, জমি নিয়ে বিরোধের শত্রুতার জের ধরে নতুন কোলা গ্রামের ন্নানু মিয়া,সোহেল,মদন,আকাম উদ্দীন,হায়দার আলী,রফিকুল ইসলাম,রবিউল ইসলাম,সেলিম ও আলীম তাদের বাড়ী থেকে টেনে হেঁচড়ে বাড়ীর বাইরে নিয়ে এলোপাতারি ভাবে পিটিয়ে ও দা দিয়ে কুপিয়ে গুরুতর ভাবে আহত করে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়।

পরে প্রতিবেশীরা আহত অবস্থায় উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করে।

আহত আবুল কাশেম জানান, তরা আমাদের কাছে কোন জমি পায়না। জমির ঝামেলা নিয়ে বিভিন্ন সময় ইউনিয়ন পরিষদে কয়েক দফায় বসা হয়েছে। সেখানে তারা কাগজপত্র দেখাতে পারেনি। অথচ তারা গায়ের জোরে জমি দাবি করে আসছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মহেশপুর থানার এস আই জুম্মান জানান, বিষয়টি তদন্ত করে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page