November 25, 2026, 9:11 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে নির্যাতনের পর স্ত্রীকে হত্যা ; ঘাতক স্বামী আটক

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে যৌতুকের দাবিতে স্ত্রী চাঁদনী খাতুনকে (২০) নির্যাতনে পর হত্যা করার অভিযোগে স্বামী মশিয়ার রহমানকে (৩৫) আটক করেছে পুলিশ।

গত ১০ ডিসেম্বর রবিবার রাতে মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের গুরদাহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চাঁদনী চুয়াডাঙ্গা জেলার জীবনগর উপজেলার মারুফদা গ্রামের শাহজাহান আলীর মেয়ে।
নিহতের পিতা শাহজাহান আলী জানান, গত ১ বছর পুর্বে গুরদাহ গ্রামের বিশারত মেম্বারের ছেলে মশিয়ার রহমানের সাথে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের দাবিতে তার মেয়েকে শারীরিক নির্যাতন করতো তার স্বামী। এক পর্যায়ে ২ লাখ টাকা দিয়ে একটি মোটরসাইকের কিনে দিলেও মেয়ের উপর নির্যাতন থামেনি।

গত কয়েকদিন আগে মোটরসাইকেলটি বিক্রি করে দিলে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। সোমবার রাতে চাঁদনীকে নির্যাতন করার এক পর্যায়ে তার মৃত্যু হয়। পরে তার স্বামী আত্নহত্যা বলে চালানোর চেষ্টা করে।
মেয়ের পিতা বাদী হয়ে মহেশপুর থানায় মামলা করলে রাতে পুলিশ নিহত চাঁদনী খাতুনের লাশ উদ্ধারসহ ঘাতক স্বামী মশিয়ার রহমানকে আটক করে।

এ ব্যাপারে মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন জানান, রাতেই থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা হত্যা মামলায় নিহতের স্বামী মশিয়ারকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় ।

পরবর্তে নিহতের লাশ পিতার বাড়িতে দাফন করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page