October 10, 2026, 5:43 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে পল্লী চিকিৎসকের অপচিকিৎসায় ৫ মাসের শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার :  ঝিনাইদহের মহশেপুরে এক পল্লী চিকিৎসকের অপচিকিৎসায় ৫ মাসের শিশু আনিচুর রহমানের মৃত্যুর অভেিযাগ উঠছে।

গত ৮ সেপ্টেম্বর শুক্রবার বিকালে শিশু আনিচুর রহমানকে ঔষধ খাওয়ানোর পর রাতেই তার করুন মৃত্যু হয়। নিহত শিশু ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঝিটকিপোতা গ্রামের আশানুর রহমানের ছেলে।

নিহত শিশুর মা জানান, শুক্রবার বিকালে আমার ছেলে পাতলা পায়খানা জনিত রোগে অসুস্থ হলে জিন্নাহনগর বাজারে আব্দুল হান্নানের র্ফামেসিতে নিয়ে যায়। চিকিৎসক হান্নান শিশুটিকে দেখে টোজা ও এরোমাইসিন সিরাপ দেন। পরে বাড়ীতে নিয়ে শিশুটিকে চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবনের পর আরো অসুস্থ হয়ে পরে। সন্ধ্যায় শিশুটিকে জিন্নাহনগর বাজারের জুলফিকারের ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে অক্সিজেনও দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাতে ঐ পল্লী চিকিৎসক হান্নানের কাজে নিয়ে গেলে তিনি মৃত ঘোষনা করেন।

নিহত শিশুর পরিবারের দাবি পল্লী চিকিৎসক আব্দুল হান্নানের ভুল চিকিৎসার কারনেই শিশু আনিচুর রহমানের মৃত্যু হয়েছে।
পল্লী চিকিৎসক আব্দুল হান্নান জানান, শিশুটির সামান্য পাতলা পায়খানা জনিত রোগের চিকিৎসা দেওয়া হয়েছিলো। আমি তাকে টোজা ও ইরোমাইসিন দিয়েছিলাম।

মাত্র দুই দিনের সামান্য ডায়রিয়াতে এন্টিবায়োটিক দেওয়া হলো কেনো জানতে চাইলে পল্লী চিকিৎসক আব্দুল হান্নান জানান, এটি দেওয়া যায়। সাথে খাবার স্যালাইন খাওয়াতে বলা হয়েছিল।
এদিকে শিশুটির মৃত্যুর পর পল্লী চিকিৎসক দোকান বন্ধ করে বিষয়টি মিমাংসার জন্য এলাকার নেতাদের কাছে ততবির শুরু করেছেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page