April 4, 2026, 10:19 am
শিরোনামঃ
১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইমেলার গুরুত্ব অপরিসীম : তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন করা হবে : পানিসম্পদ মন্ত্রী দেশে কোনো তেলের সংকট নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনায় সুদমুক্ত ঋণ স্থগিত লালমনিরহাটে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ কক্সবাজার পানিতে চুবিয়ে চিংড়ি ঘেরের মালিককে হত্যার অভিযোগ জাতিসংঘে বলপূর্বক হরমুজ প্রণালি খোলার প্রস্তাবে ভেটো দিলো রাশিয়া-চীন-ফ্রান্স গণতন্ত্র ‘ভুলে যেতে’ বললেন বুরকিনা ফাসোর জান্তা প্রধান ট্রায়োরে ইরানে ধ্বংস অভিযান এখনও শেষ হয়নি : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে পানির তৃষ্ণা মেটাতে মোজোর বোতলে থাকা ঘাষ মারা ঔষধ পান করায় মুদি ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ রিপোর্টার : প্রচণ্ড তাপদাহের মধ্যে  পানি পিপাষা মেটাতে নিজের দোকানে মোজোর বোতলে থাকা কোমল পানীয় ভেবে ঘাষ মারা ঔষধ পান করে ব্যবসায়ী শহীদুজ্জামান (৪০) এর মৃত্যু হয়েছে।

কোমল পানীয় ভেবে ঘাষ মারা ঔষধ পান করলে  ব্যবসায়ী শহীদুজ্জামান গুরুতর অসুস্থ হযে পড়লে প্রথমে তাকে গ্রাম্য চিকিৎসক দুলালের কাছে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার করুন মৃত্যু হয়।

নিহত শহীদুজ্জামান শাহীন মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের ঝিটকিপোতা গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

এ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের ঝিটকিপোতা গ্রামে।

প্রতিবেশীরা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে নিজ দোকানে বসে থাকা অবস্থায় প্রচণ্ড তাপদাহের মধ্যে হঠাৎ পানির পিপাসা পান মুদি ব্যবসায়ী শহীদুজ্জামান শহিদ। এসময় তিনি দোকানে মোজোর বোতলে থাকা ঘাষ মারার ঔষধ পান করে। পরে সে নিজেই বুজতে পারে সে বিষ পান করেছে।

প্রতিবেশীরা আরো জানান, এ সময় তার ভাই সাজেদুল ইসলাম গ্রামের পল্লী চিকিৎসক সামাদের কাছে নিলে সেখানে ওয়াশ করানোর পর শহীদুজ্জামান শহিদকে বাড়ীতে নিয়ে আসা হয়।

পরে রাতে সে আবার অসুস্থ হয়ে পড়লে তাকে চুন্নির আইট গ্রামের গ্রাম্য চিকিৎসক দুলালের কাছে নিলে সেখানেই চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

স্থনীয় ইউপি সদস্য নাসির উদ্দীন জানান, নিজের দোকানে  মোজোর বোতলে থাকা কোমল পানীয় ভেবে ঘাষ মারা ঔষধ পান করে। এর কিচ্ছুক্ষনের মধ্যেই সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে গ্রামেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

ভৈরবা পুলিশ ফাঁড়ীর আইসি এস আই আব্দুল মান্নান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ভুলের খেশারত তিনি নিজেই দিয়ে গেলেন।

এ ঘটনায় মহেশপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান, পুলিশ ফাঁড়ীর আইসি এস আই আব্দুল মান্নান।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page