April 12, 2026, 3:28 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে পিতৃ হত্যাকারীদের শাস্তির দাবিতে গ্রামবাসীর সাথে মানববন্ধনে অবুঝ দুই শিশু সন্তান

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে পিতৃ হত্যাকারীদের শাস্তির দাবিতে গ্রামবাসীর সাথে মানববন্ধনে অংশ নিয়েছে নিহত কবিরের দুই শিশু সন্তান মুক্তা আক্তার (৩) ও আরিয়ান হোসেন। অবুঝ দুই শিশু এখনও তার বাবার খোঁজে রাস্তার দিকে তাকিয়ে থাকে। কিন্তু থানা পুলিশ হত্যা কান্ডের ১৮ দিন পার হলেও এখনও পর্যন্ত কোন হত্যাকারীকে আটক করতে পারেনি।

আজ ২০ নভেম্বর সোমবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের মির্জপুর মান্দারতলা গ্রামের যুবলীগ কর্মী কবির  হোসেননের হত্যাকারীদের আটক ও ফাঁসর দাবিতে গ্রামবাসীর এক মানববন্ধন করে।
মানববন্ধনে মান্দারতলা গ্রামের ৫ শতাধিক নারী-পুরুষ অংশো গ্রহন করেন। মানববন্ধনে তারা অভিযোগ করেন জমি নিয়ে বিরোধের জের ধরে একই গ্রামের আলাউদ্দীন, ইন্তাদুল, মিন্টু, রাকিবুল, আকাশ মন্ডল, মাসুদ, আতিয়ার, তজনু কবির হোসেনকে কুপিয়ে হত্যা করে। কিন্তু হত্যাকাণ্ডর ১৮ দিন পার হলেও পুলিশ এখনও পর্যন্ত কোন আসামীকে আটক তো দুরের কথা তাদের খোজ পর্যন্ত করছেনা।
নিহত কবিরের পিতা কওছার আলী জানান, জমি নিয়ে বিরোধের কারণে তারা আমার ছেলেকে খুবই নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করেছে। পরে আমি নিজে বাদি হয়ে আসামীদের নাম উল্লেখ করে থানায় মামলা করেছি। কিন্তু পুলিশ এখনও নিশ্চুপ কেন?
নিহত কবিরের স্ত্রী আকলিমা খাতুন জানান, আমার স্বামীকে যারা হত্যা করেছে তাদের কি শাস্তি হবেনা? আমার অবুঝ দুই শিশু সন্তান কি তাদের পিতৃ হত্যার বিচার পাবেনা?
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার শামীম উদ্দীন জানান, আমরা আসামী ধরার জন্য জোর টেষ্টা চালিয়ে যাচ্ছি। আসামীরা এলাকায় না থাকার কারনেই একটু ঝামেলা হচ্ছে।

উল্লেখ্য, গত ২ নভেন্বর সকালে গ্রামের কতিপয় ব্যক্তি কবিরকে রাস্তার উপর কুপিয়ে হত্যা করে ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page