October 13, 2026, 5:26 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে বাল্যবিয়ের দায়ে বরকে ৬ মাসের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার :  ঝিনাইদহের মহেশপুরে বাল্যবিয়ের অপরাধে বরকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের বিচারক।

আজ ২০ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন এ রায় দেন। দন্ড প্রাপ্ত হলেন উপজেলার ফতেপুর ইউনিয়নের একতারপুর গ্রামের হবি বিশ্বাসের ছেলে আবির হোসেন (১৯)।
স্থানীয়রা জানায়, একতারপুর গ্রামের হবি বিশ্বাসের ছেলের সাথে একই গ্রামের আব্দুর রশিদের মেয়ে ইতি খাতুনের (১৫) প্রেমের সম্পর্ক থাকায় গত ১০ দিন আগে পরিবারের লোকজন স্থানীয় ইমাম আলতাফ হোসেনকে দিয়ে বিয়ে পরিয়ে দেন। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর বিষয়টি জানতে পেয়ে তাদেরকে মোবাইল কোটের আওতায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বর আবিরকে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক শরীফ শাওন সত্যতা নিশ্চিত করে জানান, বাল্য বিয়ের অপরাধে বরকে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page