October 8, 2026, 3:23 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে বিআরডিবির উদ্যোগে কিশোরীদের মাঝে প্রশিক্ষণ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে বিআরডিবির উদ্যোগে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) আয়োজনে কিশোরীদের সচেতনতা মুলক প্রশিক্ষণ ও প্রশিক্ষন সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৭ নভেম্বর মঙ্গলবার দুপুরে মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা: সালাউদ্দীনের সভাপতিত্বে ডিপিজি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শ্রেণী কক্ষে অনুষ্ঠিত সচেতনতা মুলক প্রশিক্ষণ ও প্রশিক্ষন সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো: বাহাউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: ফারজানা নাজনীন সাম্মী, ডিপিজি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার (ইরেসপো) পমেট চন্দ্র বর্মন প্রমুখ।



Our Like Page