September 7, 2026, 3:45 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুতের তার ছিড়ে দুই জন নিহত

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুতের মেইন তার ছিড়ে বিদ্যুতায়িত হয়েছে দুই জন নিহত হয়েছেন।

আজ ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে মহেশপুর উপজেলা শহরের কলেজস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতরা হলেন-মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের মিস্ত্রী পাড়ার দুলাল সেনের ছেলে খোকন সেন (৪৫) এবং মহেশপুর পৌরসভার বেগমপুর গ্রামের আমিনুর রহমানের ছেলে তানজিল হোসেন (১৪)।
স্থানীয়রা জানান, বিকেলে শহরের কলেজস্ট্যান্ডে কাজ করছিলো কাঠমিস্ত্রী খোকন সেন। সে সময় ওজোপাডিকোর মেইন তার ছিড়ে তার গায়ের উপর পড়ে আগুন ধরে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে ও আগুনে পুড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আহত হয় মহেশপুর পৌরসভার বেগমপুর গ্রামের কিশোর তানজিল হোসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। আহত তানজিলকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক । পরে তার মৃত্যু হয়।
মহেশপুর থানার ওসি মাহাবুবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, একজনের মরদেহ থানায় রাখা হয়েছে। মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page