November 26, 2026, 8:16 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে বিভিন্ন প্রলোভনে প্রতিবন্ধী কিশোরীর সাথে অনৈতিক সর্ম্পক ; অতঃপর ৪ মাসের অন্তঃসত্বা

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এক বুদ্ধি প্রতিবন্দী (১৬)  কিশোরীর সাথে সর্ম্পকের অভিযোগ উঠেছে মহর আলী (৫০) নামে এক ব্যাক্তি বিরুদ্ধে। বর্তমানে বুদ্ধি প্রতিবন্দী কিশোরী ৪ মাসের অন্তসত্তা। ঘটনাটি ঘটেছে মহেশপুর উপজেলার আজিবাড়ি নওদাগ্রামের মন্ডল পাড়ায়।

প্রতিবন্দী কিশোরীর পরিবার ও অভিযোগ সুত্রে জানাগেছে, মহেশপুর উপজেলার আজিবাড়ী নওদাগ্রামের মন্ডল পাড়ার মৃত ইউসুফ আলীর ছেলে মহর আলী প্রায় এক বছর ধরে বিভিন্ন সময় বিবাহ ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে একই গ্রামের মিলন হোসেনের বুদ্ধি প্রতিবন্দী কন্যা ছনিয়া খাতুনের (১৬) সাথে অবৈধ ভাবে দৈহিক মেলামেশা করে আসছিল। এক পর্যায়ে গত ২৪ জুন বিকাল ৩ টার দিকে বিবাহের প্রলোভন দেখিয়ে প্রতিবন্দীর বাড়ির উত্তর পাশে একটি লেবু বাগানে নিয়ে যায় এবং তার ইচ্ছার বিরুদ্ধে বুদ্ধি প্রতিবন্দি কিশোরীর সাথে পূনরায় দৈহিক মেলামেশা করে। তারপর থেকে বুদ্ধি প্রতিবন্দি কিশোরী অন্তসত্তা হয়ে পড়ে। বর্তমানে বুদ্ধি প্রতিবন্দী কিশোরী ৪ মাস ১১ দিনের অন্তসত্তা।

এ ঘটনায়  মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বুদ্ধি প্রতিবন্দী কিশোরীর পিতা মিলন হোসেন।

অন্তসত্তা বুদ্ধি প্রতিবন্দী কিশোরী জানান, মহর আমাকে বিয়ের ও টাকার লোভ দেখিয়ে আমার সাথে অবৈধ সর্ম্পক করেছে। শুধু তাই না আমি তার কথা মত না চললে আমাকে মেরে ফেলারও হুমকি দিতো সে।

অন্তসত্তা বুদ্ধি প্রতিবন্দী কিশোরীর পিতা ও মা জানান,আমার পাগল মেয়ের সরলতার সুযোগ নিয়ে তার সাথে মহর যা করেছে তার জন্য আমরা এখন সমাজে মুখ দেখাতে পারছিনা। পাগলি মেয়ে ও তার এ সন্তান নিয়ে আমরা এখন কি করবো ? আমি এর সুষ্ঠু বিচার চায়।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ(ওসি) খন্দকার শামীম উদ্দীন জানান, বিষয়টি আমি মৌখিক ভাবে সুনেছি। কিন্তু মেয়ের পরিবারের লোকজন অভিযোগ দেওয়ার কথা ছিলো কিন্তু তারা এখনও থানায় এ বিষয়ে অভিযোগ দেয়নি।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page