October 12, 2026, 10:12 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ভিক্ষুক পুনর্বাসনে অটোভ্যান-মুদি দোকান-ছাগল বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর অংশ হিসেবে ভিক্ষুকদের মাঝে অটোভ্যান, চা-মুদি দোকান ও ছাগল বিতরণ করা হয়েছে।

২১ আগষ্ট সোমবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে ৫ জন ভিক্ষুককে অটোভ্যান, ৪ জনকে চা-মুদি দোকান ও ছাগল বিতরণ করা হয়।

মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শরীফ শাওনের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিক্ষুককে অটোভ্যান, ৪ জনকে চা-মুদি দোকান ও ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ ৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, সমাজসেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী সৈয়দ শারিয়ার আকাশ, মহিলা বিষয়ক কর্মকতা উম্মে সালমা আক্তার, বিআরডিবি কর্মকর্তা বাহাউল ইসলাম প্রমুখ।

সমাজ সেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ভিক্ষাবৃত্তি ছেড়ে কর্মসংস্থানে ফেরাতে ভিক্ষুকদের মাঝে ভ্যান, মুদি দোকান ও ছাগল বিতরণ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page