October 30, 2026, 9:29 am
শিরোনামঃ
চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে শিক্ষক জেলে থাকার শর্তেও শিক্ষা অফিস তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেনা

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে প্রতিবেশীর জমি জোর পুর্বক দখলে নেওয়ার সময় তিন ভাইকে কুপিয়ে জেলে থাকার শর্তেও শিক্ষা অফিস তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেনা।

শিক্ষক জহুরুল ইসলাস ১০দিন জেল হাজত বাস করার পর আদালত থেকে জামিনে এসে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিতে শুরু করেছে বলে জানান মামলার বাদি সাইফুল ইসলাম ।

এদিক একজন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১০দিন জেলে থাকলেও প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে তাকে ১০ দিনের মেডিকেল ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে।

মামলার বাদি মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের পলিয়ারপুর গ্রামের সাইফুল ইসলাম জানান, গত ৪/২/২০২৪ ইং তারিখে পলিয়ানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পলিয়ানপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম আমাদের তিন ভায়ের জমি জোর পুর্বক দখল করতে এসে আমাদের তিন ভাইকে কুপিয়ে আহত করে। পরে থানা পুলিশ মামলার আসামী শিক্ষক জহুরুল ইসলামকে আটক করে জেলা-হাজতে প্রেরণ করে।
এ ব্যাপারে পলিয়ানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলামের সাথে তার মুঠো ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
মহেশপুর প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম জানান, আমি বিষয়টি না জানার কারনেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি। আমি থানায় মামলার কপি চেয়েছি। হাতে পেলেই শিক্ষক জহুরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page