February 26, 2026, 6:37 pm
শিরোনামঃ
মব আতঙ্কে সরকারি বাসভবন ছাড়তে চাচ্ছেন না সাবেক উপদেষ্টারা নড়াইলের নড়াগাতীতে ‘নড়াগাতী মডেল প্রেসক্লাব’-এর আত্মপ্রকাশ বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড দলকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি পুনর্গঠন করে গেজেট প্রকাশ ঝিনাইদহের কালীগঞ্জে সেপটিক ট্যাংক থেকে ৪ বছর বয়সী শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার মাদারীপুরে গৃহবধূ হত্যা অভিযোগে স্বামী আটক ফেনীতে তাঁতি দল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ যুক্তরাষ্ট্রের ইন্ধনে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবারও‌ আন্দোলন ট্রাম্পের হামলার হুমকির মুখেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ; আহত ১০

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরের কাজীরবেড় ইউনিয়নের সামন্তা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত জাতীয় শোক দিবস ও বিশেষ বর্ধিত সভার ব্যানারে নাম নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় গ্রুপের অনন্ত ১০ জন আহত হয়েছেন।

গত ২৯ আগস্ট মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে সামন্তা বাজারে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
কাজীরবেড় ইউনিয়নের চেয়ারম্যান ইয়া নবীর সমর্থক রহম আলীর ছেলে হজরত আলী, বারি মন্ডলের ছেলে নাসির উদ্দিন, হাবিুর রহমানের ছেলে রাকিব হোসেন, কালা মিয়ার ছেলে মেহেদী হাসান। অন্য গ্রুপের করিম মন্ডলের ছেলে নাসির মেম্বার, গিয়াস উদ্দিনের ছেলে উম্মত আলী, আব্দুল রহমানের ছেলে ইজাজ মিয়া, আনছার আলীর ছেলে আজগর আলী, বিশারত আলীর ছেলে শুকুর আলী, সামছুল ইসলামের ছেলে আজাহার আলী সংর্ঘষে আহত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জানা গেছে, বিকালে সাড়ে ৫টার দিকে সামন্তা বাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী পালন অনুষ্ঠানে চেয়ারম্যান ইয়ানবী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজার সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার ও ব্যানারে নাম না থাকাকে কেন্দ্র করে সংঘর্ষে বাধে। এতে উভয় গ্রুপের ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মহেশপুর হাসপাতালে ৪ জন ও বাকিদের পার্শবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমান ইউপি চেয়ারম্যান ইয়ানবী জানান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা তার নিজ সমর্থিত লোকজন নিয়ে শোক দিবস পালন অনুষ্ঠানের আয়োজন করে। এতে তিনি দলের অন্যকোন নেতা-কর্মীদের দাওয়াত দেননি। বিকালে এমপি আসছেন শুনে আমার লোকজন রিসিপ করতে গেলে সেলিম রেজার লোকজন হামলা করে। এতে সংঘর্ষ বাধলে আমার গ্রুপের ৪ জন আহত হয়েছেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা জানান, অনুষ্ঠান চলাকালে বর্তমান চেয়ারম্যানের লোকজন বান্যার ছিড়ে চেয়ার-টেবিল ভাংচুর করতে শুরু করে। এ সময় বাঁধা দিতে গেলে সংঘর্ষে আমার গ্রুপের ৬ জন আহত হয়েছেন।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম উদ্দিন জানান, শোক দিবস পালন অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্যঃ মহেশপুরের বাঁশবাড়ীয়া বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্তরে অনুষ্ঠিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকীর অনুষ্ঠান মঞ্চে ব্যানারে নাম লেখা নিয়ে নেতাদের মধ্যে ধাক্কা ধাক্কির সময় মঞ্চ ভেঙ্গে পড়ে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page