April 13, 2026, 12:38 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ অর্থনীতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জোর দিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে আতঙ্কের কিছু নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই : র‍্যাব মহাপরিচালক বরিশালে পুলিশের হাত থেকে বাঁচাতে ১০ টি ইয়াবা গিলে অচেতন মাদক ব্যবসায়ী লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা কক্সবাজারে বৃদ্ধকে হত্যার পর ছুরিসহ যুবকের আত্মসমর্পণ ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ইসরাইলি সেনা প্রত্যাহারে কাজ চলছে : লেবাননের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর থানার বাগদিয়ার আইট গ্রামে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামীকে গ্রেফতার করেছে মহেশপুর থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে ভিডিও ধারণ করা ২টি মোবাইল। গ্রেফতারকৃতরা হলেন, সামন্তা চারাতলা পাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আসের আলী ওরফে রাজু, বাগদিয়ার আইট গ্রামের হাফিজুর রহমানের ছেলে হযরত আলী ওরফে মুসাব্বির,তরিকুল ইসলামের ছেলে শাওন,দিনু মিয়ার ছেলে আবু নাছিম এবং ফরিদ মিয়ার ছেলে আমিন।

শনিবার (১১ এপ্রিল) বিকালে ঝিনাইদহের পুলিশসুপারের কনফারেন্স রুমে পুলিশ সুপার মাহফুজ আফজাল এক সংবাদ সম্মেলনে এই ঘটনার বিবরণ তুলে ধরেন। তিনি জানান, গত ৩১ মার্চ রাতে মহেশপুর উপজেলার সামন্তা চারাতলাপাড়া গ্রামে ১০ শ্রেণিতে পড়–য়া এক ছাত্রী তার প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে অসামাজিক কাজে জড়িয়ে পড়ে। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা আসামীরা তাদেরকে ধরে ফেলে। পরে ওই ছাত্রীকে তারাও সংঘবদ্ধ ধর্ষণ করে ছবি তোলে এবং ভিডিও ধারণ করে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে বিষয়টি পুলিশের নজরে আসে। তবে ভিকটিমের আত্মীয় স্বজনেরা কোন ভাবেই এই ঘটনা প্রকাশ করতে রাজি ছিলনা। পরবর্তিতে মহেশপুর থানা পুলিশ তাদেরকে বুঝিয়ে ভিকটিমের ফুপুকে বাদী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে যার নং-০১,তারিখ : ০১/০৪/২০২৬।

পুলিশ সুপার জানান,চাঞ্চচল্যকর এই মামলার পলাতক আসামীদের তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। তিনি বলেন, সামাজিক অবক্ষয় রোধে অভিভাবক সহ সকলকে এগিয়ে আসতে হবে। তা না হলে অপরাধের মাত্রা বাড়তেই থাকবে

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page