October 12, 2026, 4:04 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু

ফাহিমুল ইসলাম : ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে ওহিদুল ইসলাম (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

২০ সেপ্টেম্বর রবিবার দুপুরে উপজেলার নওদা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওহিদুল ইসলাম ওই গ্রামের মোস্তফা হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে নিজের ড্রাগন ফলের বাগানে কাজ করতে যান ওহিদুল। বাগান সুরক্ষায় দেওয়া নেটে পেঁচিয়ে থাকা একটি সাপ তিনি দেখতে পাননি। এ সময় সাপটি তার পায়ে ছোবল দেয়। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত বাড়িতে ফিরে আসেন।

স্বজনরা জানান, সাপের ছোবলের পর পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে না নিয়ে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁকের একপর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে বিকেলে তার মৃত্যু হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান সাপের ছোবলে কৃষক ওহিদুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page