August 28, 2026, 5:55 am
শিরোনামঃ
মাগুরায় বিনামূল্যে ছানি অপারেশনে দৃষ্টিশক্তি ফেরানোর উদ্যোগ যশোরে মাকে হত্যার অভিযোগে যশোরে শিক্ষক ছেলে আটক যশোরে আল আমিন হত্যা মামলায় এবার রসুল আটক রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব : রাষ্ট্রপতি ফখরুল ইসলাম সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্নীতির মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু নেপালের বন্যায় হতাহতদের স্মরণে সংসদে শোক প্রস্তাব ; সহায়তার বার্তা জানাল বাংলাদেশ জয়পুরহাটে নিখোঁজের ৫ দিন পর আখখেতে মিলল ইজিবাইক চালকের কঙ্কাল দিনাজপুরে সাবেক শ্রমিক লীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও-সংঘর্ষ ভয়াবহ বন্যায় নেপাল ও চীনের ১৫০০ জন মানুষ নিখোঁজ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। ২৮ আগষ্ট সোমবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মোঃ আব্দুল মতিন এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডিত মুনছুর আলী মহেশপুর উপজেলার  কাজীরবেড় গ্রামের নেপাল মন্ডলের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর গরু ক্রয়ের জন্য মুনছুর আলীর স্ত্রী মরিয়ম বেগম একটি এনজিও থেকে ঋনের টাকা উত্তোলন করে। সেই টাকা তার স্বামী চাইলে স্ত্রী দিতে অস্বীকার করে। সে সময় বাকবিতন্ডার এক পর্যায়ে মুনছুর আলীর হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরদিন নিহতের ছেলে সোহাগ আলী মহেশপুর থানায় বাদী হয়ে পিতার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।

পুলিশ তদন্ত শেষে ওই বছরের ৯ নভেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মুনছুর আলীকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত আসামী পলাতক রয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page