October 30, 2026, 9:30 am
শিরোনামঃ
চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার জগন্নাথপুর এলাকা থেকে ১৯৪ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক (৪৫) নামের একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

গতকাল ৫ মার্চ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার জগন্নাথপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আব্দুর রাজ্জাক গোপালগঞ্জের কাশীয়ানী উপজেলার ফলসী চরপাড়া গ্রামের আব্দুর রউফ মোল্লার ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত অফিসার (ওসি) জুয়েল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থেকে ঢাকাগামী একটি পরিবহনে তল্লাসী করে মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে ১৯৪ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। ফেনসিডিলের আনুমানিক মূল্য ৭ লাখ ৭৬ হাজার টাকা।
জেলা গোয়েন্দা পুলিশ ডিবি গতকাল সোমবার দুপুরে আটককৃত মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে মহেশপুর থানায় সোপর্দ করে। এ ঘটনায় মহেশপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page