October 10, 2026, 9:55 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর বণিক কল্যাণ সমিতির সভাপতি-সম্পাদকসহ ১১ জনের পদত্যাগ

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুৃর বণিক কল্যাণ সমিতির নির্বাচনের আগেই সভাপতি-সম্পাদকসহ ১১ জন সদস্য এক সাথে পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগ পত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সমাজ সেবা অফিস, পৌর মেয়রসহ বিভিন্ন দপ্তরে জমা দেওয়া হয়েছে বলে বণিক কল্যাণ সমিতির কয়েক জন জানান।
আজ ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে মহেশপুৃর বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আফাজ উদ্দীন পরাগ সভাপতি ফশিয়ার রহমান, সাধারণ সম্পাদক আফাজ পরাগ, সহ-সভাপতি জাগাঙ্গীর আলম, সহ-সম্পাদক সুবোধ চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান রিপন কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম বিপুলসহ ১১ জনের স্বাক্ষরিত কপি সরকারের বিভিন্ন দপ্তরে জমা দিয়েছে।
বণিক কল্যাণ সমিতির কয়েক জন সদস্য জানান, বণিক কল্যাণ সমিতি গঠনের পর থেকে কয়েক লাখ টাকার হদিস ছিলো না। রাতের পাহারাদাররা (নাইট গাড) প্রতি মাসে তাদের বেতনও পাচ্ছিল না। এক কথায় মহেশপুর বণিক কল্যান সমিতি চলছিলো খুরিয়ে খুরিয়ে।
রাতের পাহারাদার এরেং বাদশা জানান, ২০২০ সালের ২৯ ফ্রেরুয়ারী মহেশপুৃর অডিটোরিয়ামে বণিক কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি ফশিয়ার রহমান, সাধারণ সম্পাদক আফাজ পরাগ, সহ-সভাপতি জাগাঙ্গীর আলম, সহ-সম্পাদক সুবোধ চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান রিপন কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম বিপুল, ক্রিড়া ও সাংস্কৃতি সম্পাদক আব্দুলাহ আল মোমিন, নির্বাহী সদস্য বিল্লাল হোসেন, উন্দ্রজিত কুমার দাস, আজাদ রহমান ও জাহাঙ্গীর আলম বিপুল ভোটে নির্বাচিত হন।
তিনি আরো জানান, নির্বাচনের পর থেকে আমরা প্রতি মাসের ৫ তারিখে বেতন পেয়ে আসছিলাম।
মহেশপুর বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আফাজ পরাগ জানান, আমাদের কমিটির মেয়াদ শেষ তাছাড়া বণিক কল্যাণ সমিতি নিয়ে কয়েক জন বিরুপ মতব্য করায় আমরা সকলেই পদত্যান করেছি। আমাদের পদত্যাগের কপি উপজেলা সমাজ সেবা অফিস, বণিক কল্যাণ সমিতির উপদেষ্টা পৌর মেয়র আব্দুর রশিদ খানের কাছে জমা দিয়েছি। তিনি আরো জানান, আমাদের পদত্যাগের কপি সরকারের বিভিন্ন দপ্তরে জমা দেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page