October 15, 2026, 5:45 pm
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ওপারে মারা যাওয়া বাংলাদেশী যুবককের মরদেহ ৩ মাস পর ফেরত দিলো ভারতীয় পুলিশ

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ওপারে মারা যাওয়া বাংলাদেশী যুবক ওয়াসিম আকরামের মরদেহ প্রায় ৩ মাস পর ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।
আজ ৫ জুলাই শনিবার দুপুর ১ টার দিকে মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে নিহত ওয়াসিমের মরদেহ হস্তান্তর করে।
এ সময় নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে মহেশপুর থানা পুলিশ মৃত ওয়াসিম আকরামের মৃতদেহ স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুল আলম
মৃধা, বাগাডাঙ্গ গ্রামের ইউপি সদস্য ওবায়দুল ইসলামের উপস্থিতিতে তার পিতা ও আপন বড় ভাইয়ের
নিকট হস্তান্তর করেন।

গত (১১ এপ্রিল ) সকালে পলিয়ানপুর সীমান্তের পিলার-৬০/২০-আর এর ভারতীয় ইছামতি নদীতে
ওয়াসিমের লাশ পাওয়া যায়। পরে তার লাশ ভারতীয় বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। দুই দেশের দীর্ঘ চিঠি চালচালির পর অবশেষে ওয়াসিমের মৃতদেহ প্রায় ৩ মাস পর ফেরত দেই ভারতীয়
পুলিশ।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page