November 2, 2026, 6:39 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে মাঠের ধান ক্ষেত থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার মাগুরায় জাতীয় যুব দিবস অনুষ্ঠান ও আত্মকর্মী যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা পোশাকশ্রমিকদের আন্দোলন সামলাতে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়েকে সহযোগিতার আহ্বান স্পিকারের ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী চার দিন বন্ধ থাকবে একটি এলএনজি টার্মিনাল ; সারা দেশে কমবে গ্যাসের সরবরাহ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী বরিশালে টিকটক নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর শ্বশুরবাড়িতে মিললো স্বামীর মরদেহ রংপুরে ৯ শিক্ষক মিলে পাস করাতে পারেননি কলেজের একমাত্র এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীকে ক্রিপ্টোকারেন্সিতে বৃহত্তম চুরি ; ৯০ শতাংশই উদ্ধারের দাবি বাইন্যান্সের
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ইউপি সদস্য খুন ; লুটপাট-ভাংচুর

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামীলীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে হাবিবুর রহমান রিপন (৪৩) নামের এক ইউপি সদস্যকে হত্যা করেছে প্রতিপক্ষরা। এসময় আহত হয়েছেন আরও চারজন। সোমবার (১৬ অক্টোবর) রাত ১২টার দিকে উপজেলার আবাইপুর ইউনিয়নের আবাইপুর বাজারের পাশে এ ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান রিপন ১১নং আবাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ মাস্টারের পুত্র এবং ৭নং ওয়ার্ডের (মীনগ্রামের) ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন। আহতরা হলেন, রাশিদুর রহমান রাসেল, আমিনুর রহমান সহ আরও ২জন তাদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এর মধ্যে আমিনুর রহমানের অবস্থা আশংকাজনক।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে স্থানীয় মীনগ্রাম বাজারে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঝিনাইদহ-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম দুলালের একটি পোস্টার ছিঁড়ে ফেলে কে বা কারা। এই নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই এবং নজরুল গ্রুপের মধ্যে বিবাদ চলে আসছিল। এ নিয়ে রোববার (১৫ অক্টোবর) রাতে কয়েক দফা বিরোধ মিমাংসায় শৈলকুপা থানায় বৈঠক হয়। বৈঠক শেষে এমপি আব্দুল হাইয়ের সমর্থক হাবিবুর রহমানসহ কয়েকজন মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। পথে আবাইপুর বাজার পার হলেই প্রতিপক্ষের সমর্থকরা তাদের ওপর হামলা করে। এতে চারজন আহত হন। তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিপনকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. নাঈম সিদ্দিকী জানান, নিহত ও আহতদের শরীরে এলোপাতাড়ি আঘাত করা হয়েছে। এছাড়া নিহত হাবিবুর রহমানের মাথায় বড় ধরনের আঘাত আছে। সম্ভবত ইন্টারনাল রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। এদিকে হত্যাকান্ডের পর পরই এলাকায় প্রতিপক্ষের বাড়ি ঘরে ব্যাপক হামলা,ভাংচুর এবং লুটপাটের ঘটনা ঘটে।

এ ব্যাপারে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই জানান, আমার সমর্থক হাবিবুর রহমানকে যারা পিটিয়ে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল জানান, আমি ঢাকাতে আছি, শুধু শুনেছি একজন মারা গেছে। তবে কি নিয়ে সংঘর্ষ হয়েছে তা বলতে পারছিনা। গোলমাল হচ্ছে শুনে পুলিশকে ফোন দিয়েছি যেন লুটপাটের ঘটনা না ঘটে।
শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার অমিত কুমার বর্মণ জানান, এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২১শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page