October 10, 2026, 12:11 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের সুরাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছবেদ আলীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং চুটলিয়া গ্রামের বাসিন্দা ছবেদ আলীর বিরুদ্ধে  প্রতিবেশী কাজী আবু তালেবের প্রায় ৬৫ বছরের পৈত্রিক ভিটার জমি জায়গা, খামার, বাড়ি ঘর,গাছ-গাছালী পেশি শক্তির জোরে দখল করার অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয় রাতারাতি তারের বেড়া দিয়ে ঘিরে নেয়ার পর সেখানে থাকা যাবতীয় স্থাপনা দখল করে নেয়া হয়। বর্তমানে তারা প্রাণনাশের হুমকী দিয়ে চলেছে। এ কারনে তারা পরিবার পরিজন নিয়ে দারুন নিরাপত্তাহীনতায় রয়েছেন।

লিখিত অভিযোগে বলা হয় সুরাট ইউনিয়নের ১৩৩ নং চুটলিয়া মৌজার সি এস ৩৫নং খতিয়ানের  জমির মালিক ছবেদ আলীর দাদা সোনাউল্লা মারা গেলে ওয়ারেশ থাকেন খোরশেদ,ভিকু, তিনকড়ি, এবং সানাউল্লাহর স্ত্রী সুনিবার নেছা,এই ৪ ওয়ারেশের কাছ থেকে ১১৯০/২৩নং দলিলে ১২ শতক জমি ক্রয় করেন সদরউদ্দিন কাজীর পিতা হারান কাজী। পরবর্তিতে এস এ ৪৬ নং খতিয়ানে ১২ শতক জমি রেকর্ড হয় সদর উদ্দিনের নামে।

ছবেদ আলী নিলাম ক্রয় করেন সি এস ৩০ খতিয়ানের জমি। সেই মোতাবেক এস এ ৪৬খতিয়ানে ১২শতক জমি সদরউদ্দিন কাজীর নামে রেকর্ড হয় এবং এস এ ৪৭ খতিয়ানে ৩১শতক জমি ছবেদ আলী নামে রেকর্ড হয়। বর্তমানে আর এস,৬৯০ খতিয়ানে ০১শতক এবং ৬৯১খতিয়ানে ০৯ শতক মোট ১০শতক জমি সদরউদ্দিন কাজীর নামে রেকর্ড আছে। বাকী ০২ শতক জমি ভুলক্রমে ছবেদ আলীর নামে আর এস রেকর্ড হওয়ায় এই রেকর্ড সংশোধনের মামলা চলমান আছে।

অভিযোগে বলা হয়, এই জমি ১৯৬০ সালে বিশারত কাজী ও শমশের কাজীর কাছ থেকে হেমেলা খাতুন ৭৭/৬০ নং দলিলে খরিদ করেন এবং ৪৪৭ নং এস এ খতিয়ানে রেকর্ড প্রাপ্ত হয়। এই রেকর্ড নিয়ে ছবেদ আলীর আপত্তি থাকায় হেমেলা খাতুন বাদী হয়ে

২২৯/৯৯ নং দেওয়ানী মামলা এবং বদলী ৩৫/২০০১ মামলায় ডিক্রি লাভ করেন। ডিক্রির বিরুদ্ধে ছবেদ আলীর ১০১/২০০১ আপিল মামলা আদালতে না মঞ্জুর হয়। এই ডিক্রির ফলে ১১ শতক জমি হেমেলা খাতুনের নামে ৭৭৫ নং খতিয়ানে আর এস রেকর্ড হয়।

এ নিয়ে ভুক্ত ভোগী আবু তালেবের পরিবার মামলা,হামলা,বাড়ি ঘর,জায়গা জমি,গাছপালা দখলের বিরুদ্ধে জেলা প্রশাসক,পুলিশ সপারসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে সাবেক চেয়ারম্যান ছবেদ আলী জানান, আমার বিরুদ্ধে যে সব অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। আমরা আদালতের রায় এবং নির্দেশনা মেনে সমাধানের চেষ্টা করে যাচ্ছি যা সকলেই অবগত। জমি দখলের বিষয়ে সুরাট ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ হোসেন জানান, ভূক্তভোগীদেরকে লিখিত অভিযোগ দিতে বলেছি, অভিযোগ পেলে প্রয়োনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page